somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েটি আমাকে সত্যিই ভর্তি করিয়েই ছাড়ল......

১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল বেলা একটু লেট করে উঠার কারনে তার একটা এস এম এস পেয়েছিলাম। যদিও এই ধরনের এস এম এস সে আগে কখনো করেনি। এস এম এস টা পড়ে আমি একটু অবাকই হয়েছিলাম পাশাপাশি মনে মনে হাসতেছিলাম যা ছিল আনন্দের। যাই হোক তাকে রিপ্লাই দিয়ে যথারিতি নিজের কাজে মননিবেশ করলাম।

তার সাথে আমার বন্ধুত্ব আজ প্রায় তিন বছর। স্টুডেন্ট লাইফের শেষ বেলায় এসে তার সাথে আর বন্ধুত্ব হয়। এখনও বলি কেন আরো আগে তার সাথে পরিচয় হয় নাই? খুব তাড়াতাড়িই সে আমার ভাল বন্ধুদের জায়গায় তার নামটা চিরস্থায়ী করে ফেলল।

আমার সে বন্ধুটির নাম তাসনিম । আমার প্রতিটি বিপদে সে আমার সাথে ছিল প্রকৃত বন্ধুর মত। যদিও আমার কাছ থেকে তাকে অনেক সময় সইতে হয়েছে অনেক কষ্ট ।

যদিও আমাদের সম্পর্ককে অনেকেই শুধুই বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ রাখতে নারাজ ছিল তাদের ধারনা আমাদের মাঝে বন্ধুত্বের বাইরেও প্রেম নামক একটা জিনিস বিদ্দমান । আর আমরা দুজনেই সে কথাটা মেনে নিতে রাজি ছিলাম না। আসলেই সত্যিকার অর্থেই মেনে নিতে পারতাম না। আমরা সবসময় এর জন্যই ভাল বন্ধু থাকতে চেয়েছিলাম । আর সম্পর্কের মধ্যে জড়াতে চায়নি বস্তবতার দিকে তাকিয়ে। আমার দুজনই বাস্তববাদী, পাশাপাশি দায়বদ্ধ আমাদের পরিবারের প্রতি।

আমাদের সম্পর্কটা যখনই প্রেমে গড়াবে তখনই আসবে পরিবারের কথা। আর আমরা কেউই পরিবারের প্রতি যে দায়বদ্ধতা তা ভাংতে পারবনা। আমি খুব ভাল করেই জানি আমার সাথে তাসনিম এর বাবা কখনো তার মেয়ের বিয়ে দিবে না। উনি সমাজের উচ্চবিত্তদের মাঝে একজন। আর আমি যথারিতী মধ্যবিত্তদের তালিকায়।

তাই বন্ধুত্বকে ভালবাসায় রুপান্তরিত করে আমি তাকে হারাতে চায় না। যদি তাকে ভালবাসি তবে কোন না কোন সময়ে তাকে হারাতে হতে পারে। আর একই সাথে আমাকে হারাতে হবে আমার একজন ভাল বন্ধুকে। যা আমি কখনো চায় না। যদিও আমি তাকে যতটুকু বুঝি ওটটুকু আর কেউ বুঝতে পারে বলে আমার মনে হয় না। কথাটা তাসনিম এর বেলায় বলেল তার ভাষ্য সে আমাকে হড়ে হাড়ে চিনে ( তখন চুপ করে থাকলেও গুন গুনিয়ে মনে মনে বলি চিন যখন দেখত আমার আংগুলের হাড় টা ঠিক করে দেওয়া যায় কিন?)

আজ বিকাল বেলা সে আমাকে ফোন করে বলে কারওয়ান বাজর BDBL Building এ আসার জন্য । যেতে যখন বলেছে যেতেই হবে কারন বলেলও আর না বলেলও। তাই কারন না জেনেই বল্লাম আমার আসতে ৪০মিনিট এর মত লাগবে। বলল ঠিক আছে।

আর ঐখানে গিয়েই আমি আকাশ থেকে পড়লাম। তাসনিম কে আমি একদিন বলেছিলাম SAP করতে চাচ্ছি । ও বল্ল যদি ভাল হয় কর.....ভাল হবে এর অনেক গুনাবলি গাইলাম । এর পর একদিন হটাৎ তাসনিম আমাকে জিগ্গাসা করে তোমার SAP এর খবর কি ??
বল্লাম ভর্তি হয়নি ?
কেন?
এমনি হয়নি। যে ফ্রেন্ড বলেছিল এখন তার বাবা তাকে টাকা দিবে না তাই সে করবে না। আর আমর ও একা একা করতে ভল লাগবে না।
না...ওর একটাই কথা তোমাকে ভর্তি হতেই হবে। কে ভর্তি হইল না হইল তা আমার জানার দরকার নাই।
তাসনিম কে কোন ভাবেই বুঝাতে না পেরে বল্লাম , আচ্ছা ভর্তি হব।

এইদিকে এক এ তো নতুন তার উপর একা একা ভাল লাগবে না....তাই বন্ধুকে আবার বুঝালাম ...সে করবে না তো করবে না।
চিন্তা করে রেব করলাম তাসনিম কে এমন একটা রিজন দেখাতে হবে যাতে করে ও কিছু না বলে, কষ্টও না পায়।তাই ওকে বল্লাম আমার কাছে টাকা যত টাকা লাগে তত টাকা এখন নাই। আর যে টাকা আছে তা দিয়ে টিউশন ফি দিব। তাই এইবার করতে পারছি না।
সে আর এই নিয়ে কিছু বলেনি।

আমিও SAP নিয়ে আর কথা বলিনি। এ ঘটনা আজ থেকে ৪ মাস আগে হয়েছিল।

তো আমি সেখানে গেলাম, গিয়ে দেখি সে আমাকে SAP ভর্তি করিয়ে দিল। অথচ আমি নিজেও জানিনা কবে থেকে SAP এর ব্যাচ শুরু হচ্ছে। পরে জানলাম সে নিজেই নেট থেকে সব কিছু জেনে নিয়েছে আর যেহেতু আমি এতদিনেও তাকে কিছু জানায়নি তাই সে ধরেই নিয়েছে আমি এইবার ও কোন রিজন দেখিয়ে ভর্তি হব না । তাই ভর্তি হওয়ার পুরো ২৫০০০ টাকাই নিজে দিয়ে দিল। আমি শুধু ফরমটাই পুরন করেছি। ওর একটাই কথা তোমাকে CIMA যেমন শেষ করতে হবে তেমনি SAP ও শেষ করতে হবে। তোমাকে দেখে যেন আমি বলতে পারি আমার বন্ধু তুমি।

যদিও ওর প্রতিটা কাজে শুধু মাত্র বন্ধুত্ব বিষয়টাকে ছাড়িয়ে যায় তারপর সে আমার ভালবন্ধু। ভালবাসি এইকথাটি বলে আমি আমাদের বন্ধত্বকে নষ্ট করতে চাচ্ছি না।

এতক্ষন আমি শুধু তাসনিমের ব্যবহার টুকু আমার সাথে কেমন তা বল্লাম, আর তাতে আপনাদের মনে হতে পারে সে আমাকে ভালবাসে মুখফুটে বলতে পারছে না আর আমি একটা হিজরা হওয়ার কারনে তার ভালবাসাটা বুঝতে পারছি না। বিষয়টা তা নয়.....

আমি চোখ বন্ধ করে আপনাদের বলে দিতে পারি তাসনিম কে যদি বলা হয় আমি ওর জন্য কি করতে পারব....সে যা বিলিব করবে তাই বলবে। আর তাতে আপনারা আবার একই কথা ঘুরিয়ে বলবেন ছেলেটা মেয়েটা অনেক অনেক অনেক ভালবাসে। আর মেয়েটা টা বুঝে ও না বুঝার ভান করছে ।

আসলে আমরা আমাদের বন্ধুত্বটাকে উপভোগ করছি। এর বাইরে গিয়ে কখনো কেউ ভাবতে চায়নি। যদি ভবিষ্যতে তেমন কিছু হয়ে যায় তা আমারা দুজনেই গ্রহন করব।তবে আমি এই কথা বিলিভ করি তাসনিম এর মত জীবন সাথী পাওয়া যে কোন ছেলের ভাগ্যের বিষয়।

যদিও আমি আমাদের বন্ধত্বকে অন্যকোন দিকে নিয়ে ছোট করতে চায়না তার পর ও আজ ভার্চুয়ালি বলছি "তাসনিম, ভালবাসি এই কথাটা বলা হয়নি সত্যি তোমায় ভালবাসি বলে"।

যে ভালবাসার মাঝে কোন চাওয়া পাওয়া নাই।যে ভালবাসা শুধুই বন্ধুত্বের, যে ভালবাসা অকৃত্তিম, মার্ঝিত কিন্তু অপ্রার্থিব। যে ভালবাসা বন্ধত্বকে আরো মহত করে।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৩২
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×