লন্ডনে আজকের বাংলা পত্রিকাগুলোতে দুইটা খবর সবার দৃষ্টি কেড়েছে, সে দুটো হলঃ মইনের শশুর বাড়ীর দিকে ঝাড়ু মিছিল আর লন্ডনের হাইকমিশনার, আমার সম্মানিত শিক্ষক ডঃ সাইদুর স্যারের নিরপেক্ষ ভাবে হাইকম চালানোর বয়ান।
বাংলাদেশে যারা আছেন তারা মইনের কার্্যক্রম ভালোভাবেই দেখেছেন( অন্তত আমাদের চেয়ে, কারন আমরা শুধু পেপারে পড়েছি), তাই তার চৌদ্দ গুষ্ঠির বাড়ীতেও যদি ঝাড়ু না শুধু জুতা সেন্ডেল এমন কি মানব বিষ্ঠা নিক্ষেপ হলেও জনতাকে দোষ দেওয়া যায় না। কারন ১/১১ এই ব্যাটা সু্যোগ সন্ধানীদের এমনি পাওয়ার দিয়েছিল যে এরা ধরা কে সড়া ভাবতে শুরু করেছিল। সকল রাজনীতিবিদদের পাইকারি ভাবে জেলে পুরে, হামলা-মামলা দিয়ে, রাজনৈতিক প্রতিষ্ঠানেরই বারোটা বাজিয়ে ছেড়েছিল যার হাত থেকে বতমান প্রধান মন্ত্রী,বিরোধি দলীয় নেত্রি কেউই রেহাই পায় নাই। অবশ্য প্রধান মন্ত্রী এখন উনার উপর নাখোশ না, কারন মইন মিয়ার হাতে বন্দুক ছিল বলেই তিনি এখন বাংলার মুখ্য মন্ত্রী((!!!) বাংলাবাজারী দাদারা উনাকে অন্তত তাই ভাবেন)। তখন মইন চাচা একটু বেশি গরম ছিলেন ( কারন হাতে বন্দুক ছিলত) তাই হাসিনার কাছে বিড়ালের সামনে গরম ভাত রাখার মতই বেজার হইয়েছিলেন, কিন্ত যখন সেই গরম ভাত ঠান্ডা হয়ে সি ই সি আংকেলের কেরামতিতে কাচ্চি বিরিয়ানি হয়ে হাসিনার হাতে এলো তখন আর উনার নাখোশি নাই, মইন একেবারে জানি বিয়াই হয়ে গ্যালেন( আর তাইত বিয়াই রে রাতের আধারে হানিমুনে পাঠিয়েদিলেন!!)। যাই হোক, দেশের মানুষ ভালো বোঝেন( বোবা কালা কালো কুরতা অয়ালারা ছারা) তাই উনারাই ঠিক করবেন ঝাড়ু না মানব বিষ্ঠা!!! তবে আমার এক বন্ধু এখানে ওর সব ছেরা স্যান্ডেল আর জুতা গুলো গুছিয়ে রাখছে মইনের বাড়ীতে ছুড়বে বলে আর সবাইকে ইমেইল করে রিকইয়েস্ট করেছে কারো ছেরা জুতা স্যান্ডেল ওগুলো ওকে দিতে( বেচারা সামনের সপ্তাহে দেশে যাবে, বাচাল মামা বল্ল যে জুতা নিক্ষেপ করার জন্যই নাকি তার স্ব্দেশ যাত্রা) যাতে ওসবেরও একটা হিল্লে করে আসতে পারে। যাই হোক মইন বচন এখানেই খ্যামা। বাকি কিছু থাকলে আপনারা ......................
এবার আসি সাইদুর স্যার ...................!!!
উনি দেশে থাকতে আমার শিক্ষক ছিলেন( অধ্ম রাবি এর এক্স স্টুডেন্ট)। দীর্ঘ পাচ বছর ( তার বেশিই হবে, সেশন জটের জন্যে উনাদের একটু বেশিই চেনার সুযোগ হয়েছিল) উনার ডাইরেক্ট ছাত্র ছিলাম। ক্লাশে, ডিপার্টমেন্টে, এমন কি তার বাড়ীতেও তাকে দেখার সু্যোগ হয়েছে, তাই যখন উনার মুখ থেকে শুনলাম যে মেয়াদ কালে উনি দল মত নির্বিশেষে সবার জন্য কাজ করবেন, সবার কথা শুনবেন তখন আর হাসি চেপে রাখতে না পেরে এমন এক বিষম খেয়েছিলাম যে জান যায় আর কি। যাই হোক, হাজার হলেও শিক্ষক, গুরু, ভক্তিব্য তাই কোন মন্তব্য নয়।
কিন্ত একটা প্রব্লেম, সামনের সপ্তায় উনাকে একটা রিসিপশান দেওয়া হবে এক্স রাবি স্টুডেন্টদের পক্ষ থেকে, ভাবছি যাব কিনা ?
কারন, আবার যদি বিষম খাই ??????
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


