জনৈক সাংবাদিক বেশ গর্ব করে এখানে পোষ্ট দিয়েছেন যে ---দেশের নারী নি্র্যাতন, সংখালঘুদের উপর হামলা-নি্র্যাতন, ইসলামী মৌলবাদ ইত্যাদি বিষয়ের উপর ধারনক্বত ভিডিও( অবশ্যই কাল্পনিক, কারন যেই সে হামলা-নি্র্যাতন করুক তিনি নিশ্চই আর যাইহোক ভিডিও ক্যামেরাম্যান ডেকে সে কাজ করবেন না।) ইউটিউবে প্রকাশ করেছেন। এবং সবাইকে সাদর আমন্ত্রন জানিয়েছেন সেই ভিডিও দেখার জন্য( হয়ত পোলাওয়ের ব্যবস্থাও আছে)।
খুব ভালো কথা.............এই নিয়ে অনেক মন্তব্য এবং রেটিং হয়েছে যার বেশির ভাগই( সঠিক পরিসংখ্যান দিতে পারছি না তবে রাফলি ৯৮%) উনার সাথে ভিন্নমত পোষন করেছেন। একজন সচেতন নাগরিক হিসাবে সবারই মত প্রকাশের স্বাধিনতা আছে, আছে যে কোন মন্তব্য করার( অবশ্যই ভদ্রচিত)। উনি নিজেও অনেক মন্তব্যের উত্তর দিয়েছেন, করেছেন স্বপক্ষ সমথর্ন। শেষ মেষ আর ধয্য ধরতে না পেরে থলের বিড়াল বের করে দিয়েছেন। মনে রাখবেন উনি একজন সাংবাদিক, তাও আবার নাকি ডাকসাইটে( উনার পোস্টে উনি সেরকমই বুঝাতে চেয়েছেন, আমিও দ্বিমত করি না )। যাইহোক সাবারই একপ্রশ্ন ছিল কেন এই স্বঘাতি আয়োজন??? এইকাজ না করলেই কি হত না ??? ইত্যাদি ইত্যাদি।
শেষ পরযন্ত উনি আরেকটি পোস্ট দিয়ে গুমোর ফাক করে দিলেন.।.। লিখেছেন যে দেশ উনার মত সাংবাদিক কে ১৫ ঘন্টা বেধে রেখে পিটিয়েছে, নি্র্যাতন করেছে সে দেশের মানুষকে কি উনি বলবেন ভাই আমি খুউব ভালো আছি ???
না, আমরাও তা বলতে বলি না । পিটুনি খেয়ে কোন দুখেঃ উনি বলবেন আমি খুউব ভালো আছি, মোটেও ব্যাথা পাইনি, আরো মারুন ইত্যাদি।
কিন্তু তাই বলে দেশের পক্ষের, স্বাধীনতার পক্ষের সাংবাদিক হয়ে বিরোধীদের মাইর খেয়ে একবারে খোদ দেশের বিপক্ষেই নেমে গেলেন, এটা ক্যামন কথা ?
দেশের শত্রুরা দিন রাত যে বিষয় গুলো নিয়ে আমাদের ধ্মকায়, হুমকি দেয়, তাদের পাতে সেই জিনিশগুলো তুলে দিলেন? মাইর খাইলেন বিরোধীদের আর সবর্নাশটা করলেন দেশের?? একবারও ভেবে দেখলেন না যে উনি কি করতে যাচ্ছেন?? যে স্বাধীনতার কথা বলে মুখে ফেনা তুলে ফেলেন, সেই স্বাধীনতার পিঠে ছুরি বসাতে এতটুকু বাধল না ???
সামান্য ( হয়ত অনেক বেশিই) মাইর খেয়ে দেশের বুকে ছুরি মারলেন??
এই যদি হয় আপনাদের সাহস আর দেশপ্রেম তাহলে কেন এই পেশায় এলেন?? সামান্য নি্র্যাতন যদি সাংবাদিকতার নীতিবোধ আর দেশপ্রেম থেকে ঠটিয়ে দেয় তবে আর সাংবাদিকতা কেন ??? বাদাম বেচাই ত বেশি মানাত।
নিজের স্বার্থের বিপক্ষে গেলেই যদি নীতিবোধ আর দেশপ্রেমের বিরুদ্ধে অবস্থান হয় তবে কি সেটা হলুদ সাংবাদিকতা নয়? সামান্য কিছু স্বার্থের বিনিময়ে ( স্বার্থত কিছু আছেই এটা বাজি ধরে বলা যায়, কে যানে এটার পুরুস্কারই কি জার্মানীর স্কলারশীপ নাকি??) এমন ডিগবাজী কে হলুদ সাংবাদিকতা বলব না ?????
যদি তাই হয় আসুন এদের চিনে রাখি......... অন্তত দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে।।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


