somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাপিত জীবনের কথকতা-৯

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। করোনার দ্বিতীয় ঢেউ এ আক্রান্ত বেশির ভাগ রোগীই মধ্যম এবং তীব্র মাত্রার করোনা আক্রান্ত এবং এদের প্রায় সবারই এক্সটার্নাল অক্সিজেন নেবার প্রয়োজন পরে । কিন্তু এই মুহূর্তে হাসপাতাল গুলোতে অক্সিজেন নিয়ে চলছে কাড়াকাড়ি !!! চিকিৎসকরা বলছেন, আক্রান্ত হয়ে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যান তাদের বেশিরভাগেরই দরকার হচ্ছে উচ্চমাত্রার অক্সিজেন। এর জন্য দরকার হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে ৮০ লিটার পর্যন্ত অক্সিজেন দেওয়া যায়। অন্যদিকে নরমাল অক্সিজেন সিলিন্ডার দিয়ে মিনিটে মাত্র ১৫ লিটার অক্সিজেন দেওয়া সম্ভব। কিন্তু , দ্বিতীয় ঢেউ এ তীব্র মাত্রার করোনা আক্রান্ত রোগীদের সাধারণ অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন ঘাটতি পূরণ করা যাচ্ছে না এবং একারণে মৃত্যুর হার দিন দিন বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে সারাদেশে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে মাত্র ১১৫৮টি। প্রশ্ন হচ্ছে করোনা সংক্রমণের এক বছরের বেশি সময় পরে ও কেন এই অত্যাবশ্যকীয় ডিভাইসের স্বল্পতা থাকবে ?? এখানে বলা হচ্ছে যে ক্যানুলা চালানোর মত দক্ষ জনবলের অভাব রয়েছে। কিন্তু আমরা সবাই জানি গেলো বছর করোনা সংক্রমণের পর বিশেষ ব্যাবস্থায় স্বাস্থ্য ক্যাডারে করোনা দুর্যোগ মোকাবেলার জন্য ডাক্তার নিয়োগ করা হয়েছিল। এছাড়াও , মেডিকেল টেকনোলজিস্ট ও নার্স নিয়োগ করা হয়েছিল। এসব জনবলকে কেন এক বছরের বেশি সময় পরেও করোনা চিকিৎসার জন্য ন্যূনতম দক্ষ করা গেলোনা ???

২। লোভ , লালসা , হিংসা , বিদ্বেষে মত্ত মানুষদের জন্য খুব ভালো হতো যদি তারা কিছু সময়ের জন্য ঢাকার হাসপাতাল গুলোর করোনা ওয়ার্ড এ ঘুরে আসতেন। সে এক হৃদয়বিদারক অবস্থা। রোগী ভর্তির জন্য আসা লোকগুলো অপেক্ষায় আছে কখন কেউ মারা যাবেন আর একটা আইসিইউ বেড খালি হবে। এ এক হৃদয় বিদীর্ণ করা অবস্থা !!! বুক ভরে একটু নিশ্বাস নেবার জন্য মানুষের যে কি আকুতি তা কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই। সর্বশক্তিমান আমাদের এ কোন পরীক্ষায় ফেললেন !!

৩।


গ্লাভস এর ভেতরে হাল্কা গরম পানি দিয়ে অর্ধচেতন রোগীর হাতে এভাবেই আটকে দেয়া হয়, তাকে বোঝানোটা জরুরি যে শেষ যাত্রায় কেউ তার হাত ধরে আছে এখনো।
পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে অনেকের কাছে এটা অনেক বড় প্রাপ্তি। যারা সহজ সরল আর একটু বোকা সোকা ধরণের, তারা শেষ বারের মত হেসেও দেন মুচকি করে। জীবনে তো তেমন কিছু পাওয়া হয়নি, যদি পরের যাত্রায় কিছু পাওয়া যায় হয়ত এই কথা ভেবেই মুচকি হাসি। যেটাকে আসলে পুরোপুরি ব্যখ্যা করা পৃথিবীর কোন চিকিৎসক এর পক্ষেই সম্ভব নয়।

ব্যান্ড অর্থহীনের একটা গানের লাইন ছিল না?
"পারবে আমায় এনে দিতে,
নিঃস্ব কোন মানুষের
শেষ যাত্রায় হাসিমুখ..."
হয়ত তার ই কিছুটা প্রয়াস এই ছবিটা!

ছবিটি সংগৃহীত, ব্রাজিলের কোন এক আই সি ইউ থেকে।


৪ । অসুস্থতার ধর্ম নেই। করোনারও ধর্ম নেই। হাসপাতালের দেয়াল যত প্রার্থনা শোনে, গির্জা-মন্দিরের দেয়াল তার একাংশ ও শুনতে পায়না। সচেতন মানবিক মানুষ হন। মানুষকে মানুষ হিসেবে বিচার করুন ধর্ম দিয়ে নয়।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×