somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির ময়দানে অস্থিতিশীলতার প্রধান নিয়ামক নির্বাচনে দলীয় কিংবা নির্দলীয় সরকার ব্যবস্থার টানাপড়েন চলছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সন্দেহমুক্ত নয়, আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য নয়। এ অবস্থার সমাধান হওয়া জরুরি, না হলে সংঘাত অনিবার্য। দুটি বড় দলের ভেতর সংঘাত দলীয় মতাদর্শে বিভক্ত সকল পক্ষের মধ্যে বিবাদ-বিসংবাদ বাড়ায়। বল প্রয়োগে সব সমস্যার সমাধানে মানুষকে উত্সাহিত করে এবং পুরো জাতির জীবনীশক্তি ও সৃষ্টিশীল উদ্যমকে নিঃশেষ করে দেয়। এ সংঘাত এড়ানোর একটা ভালো উপায় হতে পারে বিবদমান দলগুলোর মধ্যে আলোচনা বা সংলাপ। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিশিষ্টজনদের পাশাপাশি নতুন প্রজন্মও এর প্রয়োজন গভীরভাবে অনুভব করে।
একটি রাষ্ট্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সরকার ও বিরোধী দলের সহাবস্থান প্রয়োজন। সংসদীয় রাজনীতিতে দলীয় কর্তৃত্ব রয়েছে বটে, কিন্তু বিরোধী দলের ভূমিকাও এখানে মুখ্য। বিরোধী দলও সরকারের একটি অংশ। সংসদীয় রাজনীতিতে বিরোধী দলের নেতাকে বলা হয় ছায়া প্রধানমন্ত্রী। বিরোধী দলকে যদি মূল ভূমিকায় আনা না যায়, সে দেশে গণতন্ত্র বিকাশ লাভ করতে পারে না। পশ্চিম ইউরোপ, যেখানে গণতন্ত্রের ভিত্তি অত্যন্ত শক্তিশালী, সেখানে বিরোধী দলের সম্মান কোনো কোনো ক্ষেত্রে সরকারি দলের চাইতেও বেশি। অনেক সময় বিদেশে বিরোধী দলের নেতা সরকারেরও প্রতিনিধিত্ব করে থাকেন । সেখানে সংসদে বিরোধী দলের কোনো নেতা কিংবা সংসদ সদস্যের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে—এ রকম কোনো ঘটনা বিরল। কিন্তু বাংলাদেশে বিরোধী দলের ভূমিকা উপেক্ষিত থেকে যাচ্ছে। তাতে বাড়ছে ক্ষোভ আর সেই ক্ষোভ জন্ম দিচ্ছে সহিংসতার। এ ধারা সামপ্রতিক কালের নয়, এ ধারা চলে আসছে পঞ্চম সংসদ থেকে । লাগাতার সংসদ বর্জন বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে একটি স্থায়ী বৈশিষ্ট্য হয়ে গেলো বলেই মনে হয়। প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন—অনির্বাচিত কোনো ব্যক্তির হাতে ক্ষমতা দেওয়া হবে না। আর সুপ্রীমকোর্টের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যে তত্ত্বাবধায়ক নামে হতে হবে এমন কথা নেই, ভিন্ন নামেও হতে পারে যেমন অন্তর্বর্তী সরকার, কোয়ালিশন সরকার, নির্দলীয় সরকার। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনও গ্রহণযোগ্যতা পায়নি । ১৯৮৬, ৮৮ এবং ৯৬-এর নির্বাচন সে কথাই স্মরণ করিয়ে দেয়। স্থানীয় সরকার নির্বাচনের উদাহরণ টেনে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলা হলেও মনে রাখা প্রয়োজন, স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনের গুরুত্ব ও প্রকৃতি এক নয় । কোন্ পদ্ধতিতে হলে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে তা নিয়ে জাতি আজ দ্বিধাবিভক্ত। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার প্রতিষ্ঠার দায়িত্ব জনগণের, তাই জনগণ কোন্ পদ্ধতিতে তাঁদের সরকার নির্বাচন করতে চান সে বিষয় সিদ্ধান্ত গ্রহণের দায়ভারটাও জনগণের ওপরই বর্তায়। এদিকে বিরোধী দল বিএনপি ঈদের পর আন্দোলনের কথা বলছে। সবমিলিয়ে সামনে দিনে রাজনীতির মাঠ বেশ গরম থাকবে বলে ভাবছেন রাজনীতি বিশ্লেষকরা।

####
মো. আরিফুল ইসলাম
মাৎস্যবিজ্ঞান অনুষদ
লেভেল-১; সেমি: -২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×