somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পদ্মা সেতুর প্রয়োজনীয়তা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নদীমাতৃক বাংলাদেশের নদীপ্রিয় মানুষরা এখন আর নদীর সংস্পর্শে নেই। নদী তাদের কাছ থেকে হারিয়ে গেছে অৎানার দেশে। অধিকাংশ নদী বিলুপ্ত হয়ে গেছে। এক সময় বাংলাদেশে ১২০০ নদী ছিল। এখন টিকে আছে মাত্র ৮০টি। তাও বর্ষা ছাড়া অধিকাংশ সময়েই থাকে নাব্যহীন। হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ঋতুতে নদীর ওপর দিয়ে চলছে গাড়ির বহর। মূলত ভারতের ফারাক্কা বাঁধের কারণেই বাংলাদেশের পরিবেশগত এ বিপর্যয়কর অবস্থা। ১৯৭৭ সালে ফ্রান্স ও রাশিয়ার বিজ্ঞান একাডেমি ফারাক্কা নিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল যে, বাংলাদেশ অচিরেই ইলিশশূন্য হবে এবং শত বছরের মধ্যে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। অর্থাৎ বাংলাদেশ সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হবে। তখন কেউ না ভাবলেও বর্তমানে সেই রিপোর্টের হুবহু সত্যতা মিলছে। ফারাক্কা বাঁধের পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন, চর দখল, নদী দখল, কালভার্ট, সস্নুইসগেট, অভ্যন্তরীণ বাঁধ, বেড়ি বাঁধ, বন্যা প্রতিরোধ বাঁধ, খাল বিল নালা পুকুর ভরাট এবং ব্রিজ নদীর গতিপথকে রুদ্ধ করে দিয়েছে। নদী তার স্রোত ও নাব্যশক্তিকে হারিয়ে ফেলেছে। খাল ও নদের ওপর বাঁধ দিয়ে নির্মিত হচ্ছে হাইওয়ে। ফলে দেশের হাজার হাজার খাল চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেছে। দেখে বোঝার উপায় নেই যে, একদা এখানে বড় বড় খাল ছিল। এখন সেখানে দাঁড়িয়ে আছে মহাসড়ক, উঁচু ইমারত, শপিং মল, বাসস্ট্যান্ড, বাজার কিংবা অফিস আদালত। নদী, খাল, জলাশয়, বিল-ঝিল, পুকুর, দীঘি বিলুপ্তকরণে সরকার কিংবা পাবলিক কেউ পিছিয়ে নেই। সরকার, রাজনীতিবিদ এবং প্রশাসনকে ব্যবহার করেই ভৌগোলিক অবস্থার বারোটা বাজাচ্ছে আগ্রাসী শক্তি। এভাবে চলতে থাকলে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা, কর্ণফুলীও একসময় অট্টালিকা বা প্রাসাদ ভবনে ভরে ওঠবে। গোবি, সাহারা তখন ঘরে বসেই উপভোগ করা যাবে ! মহান আল্লাহ রব্বুল আলামীন যেখানে যেমন দরকার, সেখানে তেমনই সৃষ্টি করেছেন। মরুভূমি কিংবা আরব বিশ্বে মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণের সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশের মানুষের চলার জন্য খাল ও নদীপথ সৃষ্টি করেছেন। অথচ আল্লাহর ওপর বাটপারি করছে এদেশের সরকারগুলো। আল্লাহর সৃষ্টির ওপর মাতুব্বরি দেখিয়েছে এদেশের মানুষ। নৌপথ শান্তির নীড়। লঞ্চ, স্টিমার, স্পিড বোটে চলাফেরা যেমন আরামদায়ক, তেমনি রোমাঞ্চকর। তাছাড়া খরচও তুলনামূলক অনেক কম। সেই সুলভ ও সহজ পথের বিলোপ ঘটিয়ে দাতা সংস্থার ফর্মুলায় রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে ওদের গাড়ির বাজার সৃষ্টির লক্ষ্যে। ১৭৮৬ সালে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন আবিষ্কারের পর সাম্রাজ্যবাদী গোষ্ঠী স্থলযান নির্মাণে দ্রুত অগ্রগতি লাভ করে। আর সেই যানবাহনের বাজার ধরার জন্য আমাদের চির ঐতিহ্যের নদীপথকে ধ্বংস করে। সস্নুইসগেট আর কালভার্ট দিয়ে গ্রাম-গঞ্জের ছোট বড় খালগুলোর প্রবহমানতাকে রুদ্ধ করে দেয়া হয়। খাল না থাকলে নদী থাকবে না এটাই স্বাভাবিক। জনগণ না থাকলে সরকারের অস্তিত্ব থাকে না। মূল কেটে দিলে বৃক্ষের মৃত্যু অনিবার্য। তদ্রূপ খাল-বিল ছাড়া নদ-নদী টিকে থাকতে পারে না। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, ইউএসএআইডি- পরাশক্তির এসব সংস্থা বাংলাদেশের মেরুদ- ভেঙে দিয়েছে। দুনিয়া সেরা মৌসুমী অঞ্চল বাংলাদেশ এখন মরুভূমিতে রূপান্তরিত হতে চলেছে। বড়ই বদনসীব এ জাতির। দুর্ভাগ্য ঝেঁকে বসেছে দেশের ললাটে। আর এ জন্যই আমরাই দায়ী। সেতু, মহাসড়ক, যানবাহন খাতে বিগত চার দশক যাবত যে অর্থ ব্যয় হয়েছে সে অর্থ অন্যখাতে খরচ করলে অনেক দূর এগিয়ে যেত দেশ। নদীগুলোর স্বাভাবিক গতিপথ ঠিক রেখে এর রক্ষণাবেক্ষণ করলে শুধু পর্যটন খাত থেকেই কোটি কোট ডলার আয় করা সম্ভব। কিন্তু সরকার সেদিকে নজর না দিয়ে শুধু স্থলপথের উন্নয়নে কাজ করছে। অথচ এর সিকিভাগও পানিপথ বা নৌপথের উন্নয়নে ব্যয় করলে দেশ জাতি রাষ্ট্র অনেক লাভবান হতো। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক নাটক মঞ্চায়িত হয়েছে। ঘটেছে নানা তেলেসমাতি কারবার। কিন্তু আমাদের প্রশ্ন হলো, পদ্মা সেতুর আদৌ দরকার আছে কী? পদ্মার যে ত্রাহি ত্রাহি অবস্থা তাতে নদী তার অস্তিত্ব আর কতদিন টিকিয়ে রাখতে পারবে। যারা মাওয়া কিংবা আরিচা দিয়ে নিয়মিত যাতায়াত করেন তারাই বিষয়টি উপলব্ধি করতে পারেন। ইতোমধ্যে নদীর তিন চতুর্থাংশ ভরাট হয়ে গেছে। বাকি অংশকে জোড়াতালি দিয়ে অনেক অর্থ খরচ করে টিকিয়ে রাখা হয়েছে। নিয়মিত ড্রেজিং করতে সরকারের বিপুল টাকা খরচ হচ্ছে। ড্রেজিং বন্ধ করে দিলে পদ্মা এমননিতেই মরে যাবে। বাংলাদেশের যেখানেই সেতু বা ব্রিজ নির্মিত হয়েছে সেখানেই নদীপথ হুমকির মুখে। সেতু অঞ্চলে নদী ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেছে। তাই সরকার, বিদগ্ধমহল এবং পরিবেশবাদীদের বিষয়টা অবশ্যই ভেবে দেখা দরকার। ভেড়ামারা হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত ছিল প্রমত্ত পদ্মা নদী। সেই ব্রিজের নিচ দিয়ে এই বর্ষকালেও গরুর গাড়ি চলছে। এসব বিষয় বিবেচনা করে সেতু, কালভার্ট, সস্নুইসগেট, বেড়িবাঁধসহ পরিবেশের বিঘ্নকারী যে কোনো প্রকল্প বন্ধ করে দেযা উচিত। এটা দেশ ও জাতির জন্য যথার্থই মঙ্গল
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×