আপনারা কি মনে করেন আমি ঠিক যানি না । আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আমার " মা "। আমার মাই আমার সব । আমার মাই আমার অলরাউন্ডার মানে দুনিয়ার সব। পৃথিবীতে দেখবেন অন্য লোকজনদের সব কিছু বলা যায়না কিন্ত প্রানের মাকে সব বলা যায়। তাহলে আপনারাই বলেন এর চেয়ে বড় বন্ধু আর কে আছে এ দুনিয়ায়।
মা অতি সহজেই আমার সব বুঝেন। পৃথিবীতে এর চেয়ে বড় আর বান্ধব পেলাম না। অনেক পথে প্রান্তরে হেটেছি কিন্ত মার চেয়ে কাছের বন্ধু খুজে পেলাম না।
আমার বন্ধু, আমার জান্নাত, আমার বেহেস্ত এখন আর ভাল নেই। প্রচন্ড অসুস্থ। কি যে কষ্টে আছি সেটা কাউকেই বুঝাতে পারব না আমার বন্ধুর অসুস্থতার কারনে। কাউকেই চিনতে পারেনা। সবাই আমার বেহেস্তের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন।
যার মা আছে এবং মায়ের মত বন্ধু আছে সে কখনও গরীব নয়।
সবাইকে ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



