somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ন্যায়বিচারকে সামনে রেখে, শুরু হোক নতুন পথ চলা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসূলুল্লাহ (পড়ুন সাঃ) তখনো নবুওত এর সুসংবাদ পান নাই।আর আমরা সবাই জানি নবুওত এর আগপর্যন্ত এরাবিয়ান ঐ কালচার টাকে বলা হইতো " আইয়ামে জাহিলিয়্যা" বা অন্ধকারাচ্ছন্ন যুগ। কি হইতো ঐ যুগে?না না, বেটার উলটা কইরা বলি, কি না হইতো ওই যুগে? নিজের বৌরে মানুষ অন্য পুরুষের যৌন সম্ভগের পাত্রী বানাইতো।একেক টা মহিলা বেশ কয়েকজন পুরুষের সাথে একসাথে রাত্রি যাপন করতো, সেই যুগের নাম আইয়্যামে জাহিলিয়্যা।পাওনাদারের হক্ব, থোরাই কেয়ার করতো কম্পারেটিভ উচ্চবংশীয় লোক জন।জীবন্ত ছোট্ট ফুলের মত মেয়েকে মাটিচাপা দিত, সেই যুগের নাম হচ্ছে আইয়্যামে জাহিলিয়্যা। আর সেই যুগের নবী, আমার প্রিয় নবী,সাইয়্যেদুল মুরসালীন, হযরত মুহাম্মদ (সাঃ) !

নবুয়তের আগে তিনি কেমন ছিলেন? চলমান এরাবিয়ান কালচারকে কি এডোপ্ট করছিলেন? নাকি ব্যাথিত হয়েছিলেন চলমান সেসব অনাচারের প্রতি। মনে মনে চিন্তা করেছিলেন কী ভাবে এসব কলিময়তার হাত থেকে উদ্ধার পাওয়া যায়?

যারা রাসূলুল্লাহর (সাঃ) এর লাইফ হিষ্ট্রি নিয়ে একটু হলেও পড়া শুনা করেছেন ,তারা জানেন, তিনি নবুয়তের আগে, "হিলফুল ফুজুল" নামের আকটি শান্তিকামী সংগঠনের সাথে জড়িত ছিলেন। চলমান অন্যায় অনাচারের বিরুদ্ধে আজন্ম নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে বড় হওয়া প্রিয় রাসুলের জন্যে সেটাই ছিল একটা সুপার ন্যাচারাল ইভেন্ট।

কি করতো সেই শান্তি কামী হিলফুল ফুজুল? তাদের মোরাল গুলোর মধ্যে অন্যতম ছিল,পাওনাদারের হক কে প্রতিষ্ঠিত করা।যোগ্য পাওনাদার কে তার প্রাপ্যটা ফিরিয়ে দেয়া। অন্যায় বশত কোন মানুষ অন্যের হক্ব নষ্ট করলে সেটা প্রটেষ্ট করা,এট এনি কষ্ট ইট ডীলস !

এইরকম একটা ন্যায়ের সংগঠনের প্রতি রাসুলুল্লাহ্র মোরাল ষ্ট্যান্ড এতটা শক্ত ছিল, যে তিনি খিলাফাতের পরেও বলেছিলেন, আমাকে যদি কেউ এখনো এরকম কোন সঙ্গগঠনের দিকে ডাকে,আমি সাড়া দেব ! যদি সে আবেদন টা কোন অমুসলিম ও আমাকে করে থাকে,তাতেও আমি সাড়া দেব !

একজন খলিফার ন্যায় এর প্রতি সমর্থন টা এখানে লক্ষ্যনীয়।আর এটা তার একটা সার্টেইন বয়সে এসে উপলুব্ধ হয় নাই, তিনি সেই তারুন্যেই, ছিলেন ন্যায় এর প্রতি মহানুভবব ! অন্যায়ের প্রতি নির্মম!

আজকে সকালে হাটতে যাবার সময় কথা গুলো বারবার মনে হচ্ছিল।আমাদের সমাজের তরুনদের সাথে কতটা মোর‍্যাল ডিফারেন্স ছিল আমাদের প্রিয় নবীর! আমরা মুসলিম, কিন্তু হিউম্যান রাইটস নিয়ে আমরা ভাবি না। দিস ইজ নান অব মাই ডিল। হোয়াই আই এম গন্যা কন্সার্ন ইট ফর?

যতক্ষন পর্যন্ত আমার স্বার্থে কোন ক্ষতি হয় না, ততক্ষন পর্যন্ত আমরা এসব নিয়ে ভাবার চিন্তা করি না।আমার কাছে, প্রত্যেকটা লাইফের ভ্যালু সমান না।একটা মৃত্যু আমাকে কষ্ট দিয়ে ওঠার আগে আমি চিন্তা করি, ইজ ইট এ পলিটিক্যাল ডেথ?তাইলে অফ যাই। সাধারন মানুষ মরছে? ওকে,আই এম গন্যা ক্রাই দেন !

ক্যানো?

সাধারন মানুষ মরা, আর পলিটিকাল ডেথ যতদিন না আমাদের বিবেককে সমান ভাবে দংশিত করবে, ততদিন পর্যন্ত বুঝতে হবে,ইউ আর ষ্টীল নট এ পার্ট অফ এ ট্রু জাজমেন্ট! সো, ডোন্ট ডিসার্ভ ইট ফর ইওরসেলফ!

আসুন না একটা অন্যায় কে, কেবল প্রতিপক্ষ করেছে,সেজন্য অন্যায় না বলে, এজন্য অন্যায় বলি, যে এটা ন্যায় এর বিপক্ষে তাই;এটা অন্যায় ! সেটা বন্ধু করুক তাও অন্যায় ! অন্যায় তো অন্যায়ই !

সাহস করে একদিন বন্ধুর বিপক্ষেই গিয়ে দাড়ান না ভাই,আপনার বন্ধুত্ত্বের চেয়ে যতদিন আপনার কাছে ন্যায়বিচারটা প্রায়োরিটি বেশী পাবে, ততদিন এ সমাজ বদলাবে কীভাবে বলুন?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×