somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চায়ের জাদুকরের চলে যাওয়া

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(নিজের দোকানে সুলতান ভাই। ২০১৬ সালে তুলেছিলাম ছবিটি। সব আজ নিছকই সাদাকালো স্মৃতি।)

ঠিক কতো দিন আগের কথা পরিষ্কার বলতে পারবো না। এক যুগের কম হবে না। মুক্তদেশ প্রকাশনের স্বত্বাধিকারী জাবেদ ইমন মজুমদারের মাধ্যমে প্রথম চা পান সেখানে। তখন তিন টাকা ছিলো প্রতি কাপ। পরবর্তীতে দুয়েক টাকা করে বাড়তে বাড়তে শেষ খেয়েছিলাম দশ টাকা। লেবু বিটলবণ চা, গুড়ের চা, তেতুলের চা। সড়কের পাশে ওরকম ছোটো দোকানে কাঁচের ছোটো কাপে সম্ভবত সুলতান ভাইয়ের রং চা-ই বাংলাদেশের প্রথম দশ টাকা মূল্যর চা। এর আগেও এখানে একটি লেখা লিখেছিলাম সুলতান ভাইয়ের চা নিয়ে। ওটার লিংক যুক্ত করবো।

আমার জীবনের প্রিয় একটি ব্যাপার ছিলো, পুরান ঢাকায় সুলতান ভাইয়ের দোকানে চা পান করা। চা খেতে খেতে যেন হারিয়ে যেতাম কোথাও। পৃথিবী নামের এ গ্রহের বাইরে! দারুণ সুস্বাদু উপভোগ্য লেবু বিটলবণ দিয়ে বানানো সে চা, আহা! সত্যি, যারা পান করেনি, তারা কখনও জানবে না, আসলে কতোটা সুস্বাদু আনন্দদায়ক হতে পারে এক কাপ চা। অনেকদিন পর সদরঘাটে বিশেষ একটি দরকারে গিয়েছিলাম। বেশ রাত। যাচ্ছিলাম সুলতান ভাইয়ের দোকানে। কেমন যেন একরকম দ্বিধা ছিলো মনে, হয়তো দোকানটা আর নেই সেখানে! এর আগেও একবার এরকম হয়েছিলো। পেট্রোল পাম্প থেকে পাশের পানির ট্যাংকির নিচে স্থানান্তরিত হয়েছিলো। অমঙ্গল আশংকায় বুকের ভেতরটা কেমন হাহাকারে ভরে উঠছিলো বারবার। বেশ দীর্ঘদিন পর এসেছি। আছে তো সুলতান ভাইয়ের দোকানটা!

এভাবে একসময় পানির ট্যাংকির নিচে পৌঁছে গেলাম। যা আশঙ্কা করেছিলাম তাই। খা খা করছে জায়গাটা। নেই। ওমনি তীব্র হতাশা গ্রাস করলো আমাকে। নেই! এভাবে কিছু মুহূর্ত কেটে গেলো। দুজন যুবক গল্প করছিলো পাশে। ওদের জিজ্ঞেস করলাম এ ব্যাপারে। বিস্মিত হতে দেখলাম উভয়কে। একজন জানালো যে, সুলতান ভাই মারা গেছে দেড় দু’ বছর হতে চললো। শুনে স্থবির হয়ে পড়লাম। তখনকার সে অনুভূতি আসলে শব্দ বাক্যে ব্যাক্ত করা যায় না। একজন প্রকৃত বন্ধু, শুভাকাঙ্ক্ষী ছিলো সুলতান ভাই। এক যুগেরও অধিককাল সম্পর্ক। হাজারো স্মৃতি ভিড় জমালো করোটিতে। কতো কথা কতো গল্প! সব মুহূর্তেই বড্ড অর্থহীন মনে হতে লাগলো। যেন সেসব আদৌ কখনও ঘটেনি। সব মিথ্যে।

তারপর শ্লথ পা’য়ে হাঁটতে লাগলাম গন্তব্যের দিকে। পিছনে পরে থাকলো, সাদা রঙের অতিকায় পানির টাংকিটা।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:৩৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×