
ভুলে গেছি অনেক কিছুই আজ—সে সব ধূমায়িত কফির রঙ স্বাদ ঘ্রাণ
ক্যাফের ভিতরকার সাজসজ্জা; ঝলমলানো বর্ণিল বাতি, আলো।
কতো সন্ধ্যা রাত রৌদ্রময় দিন কাটিয়েছি তোমাদের ক্যাফেতে
আর যথারীতি সে সবের বহুকিছু ভুলেও গেছি আজ সময়ের সাথে।
শুধু বৃষ্টি নিলা স্নিগ্ধা মাহমুদা রুমা—উদ্ভিন্নযৌবনা কতিপয় তরুণী
একটুও ভুলিনি তোমাদের—বুকের নেমপ্লেটে তোমাদের নাম।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



