অসমাপ্ত সার্কাসের স্মৃতি
০৯ ই জুন, ২০২২ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই শীতে মনে পড়বে তোমাদের। আমাদের টগবগে যৌবনের দিন। টেলিভিশনে দেখা কিয়েভ শহর। তখন যুদ্ধ ছিলো না। রাস্তাজুড়ে ম্যাপল গাছের সারি। ঝলমলে সূর্যমুখী। পরিপাটি উদ্যান, এভিনিউ। সুখী মানুষের হুল্লোড়। পাখিরা প্রদোষের আরক্তিম আলোয় নির্বিরোধ ফিরে যেতো নীড়ে।
কামনার মিরা বাজিয়ে আমরা গিয়েছিলাম বহুদূর। অজানা শহরের উন্মুক্ত মিলনায়তনে অগণ্য দর্শনার্থীর সঙ্গে সার্কাস দেখেছিলাম। দারুণ উপভোগ্য ছিলো। মনে পড়ছে কিশোর সার্কাস শিল্পীর চার বলের জাগলিং। যার পর নেই মুগ্ধকর। বলেছিলে, ইতিপূর্বে চার বলের দেখোনি। প্রথমবার। তারপর শেষার্ধে ভয়ঙ্কর খেলা। ত্রিশূল সদৃশ তীক্ষ্ণ ফলাযুক্ত গোলাকার ধাতব কাঠামো শূন্যে ছুড়ে শুয়ে পড়েছিলো জনৈকা নারী। মুহূর্তকাল উড়ে তাকে ঘিরে তীব্রভাবে গেথে গিয়েছিলো। খেলা চলাকালীন আতকে উঠে শার্টের আস্তিনে মুখ লুকিয়েছিলে। সত্যি, ঘটনাক্রমের এ ধারাবাহিকতা কাকতালীয়। বারবার অনুষ্ঠান অসমাপ্ত রেখে ফিরতে হয়েছিলো।
মনে পড়বে তোমাদের নাম। দীর্ঘ কথোপকথন শেষে চলে যাওয়া উজবেক পর্যটক। ভাঙাভাঙা ইংরেজিতে স্মিত হেসে বলেছিলো, সেখানকার নরম ঘাশ সোনালী, অবিকল স্থানীয় স্বর্ণকেশী কিশোরীর মতো। মনে পড়বে হলদে অপরাহ্নগুলো। তুর পাহাড়ে পাতা পরা আদিম মানুষের মুখ। ঢাল বেয়ে নির্বিকার নেমে যাচ্ছে ধীর পা’য়ে। পুনঃপুন তার সে স্বেচ্ছামৃত্যুও মনে পড়বে।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৬ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন