আর্কাইভ থেকে: তান্নুদের বাড়ি
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক; পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু একদিন ছিলাম। আহ, একদিন তীব্র অপেক্ষা ছিলো শীতের! যেমন অপেক্ষায় ছিলাম কারও উড়োজাহাজ মার্কা সাদা খামের।
মানুষের গল্পের শেষ নেই প্রিয়; আমরা, যারা বেঁচে আছি। ঘরের ঠিকানা হারিয়ে ফেলেছে যে ষাটোর্ধ লোকটি। আজ আর কিছুতেই তার কাছে তান্নুদের বাড়ির খোঁজ চাইবো না। ঘোরা পথে হেঁটে ত্রিমোহনীর সেই ভিড়ভাট্টার মাছের বাজার যাবো। সেখানে কোনও চা বিক্রেতাকে জিজ্ঞেস করে জেনে নেবো। কিন্ত এতোদিন পর কেন যাচ্ছি?
বিকেলের রোদ পড়ে আসছে। নির্জন এভিনিউ। কোথাও কফি পানের স্মৃতি বিষণ্ণ করে দেয়। দুয়েকটি কবিতাও। ফিরিয়ে দিয়ো না নীলাকাশ জুড়ে পাশুটে মেঘের স্মৃতি। ফিরিয়ে দিয়ো না রদার পুতুল মোমের আফ্রোদিতি। আমার বোনের প্রত্যাখ্যাত দুয়েকজন পাণিপ্রার্থীকে মনে পড়ে। নাহ, কিছু গল্প অনুক্তই থাক! কোথাও শুনেছিলাম গানে, তোমাতে আমাতে দেখা হয়েছিলো জানি না কবে কোথায়।
(ছবি: ইন্টারনেট)
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,...
...বাকিটুকু পড়ুনবিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন
বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩

আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে...
...বাকিটুকু পড়ুনঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪

ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে...
...বাকিটুকু পড়ুন