
মনে পড়ছে হরিদ্রাভ আলোর সড়ক
পিঙ্গলবর্ণ সূর্য-শিশুরা সূর্যাস্তের দিকে
সারাদিন ম্যাচের বাক্স খুঁজে-খুঁজে হয়রান;
গোরস্থানের ভিতর অনেক লিচু গাছ
ভাঙা কবর থেকে শিয়ালেরা রাতভর ডাকে।
মানুষের উল্টোদিকের ছবি তুলতে-তুলতে ভাবি,
একদিন এই জুনে পাঠিয়েছিলে চিঠি
মর্চে পড়া লাল বাক্স অচল পড়ে সেই থেকে;
তুমি দাঁড়াও না ঝুল-বারান্দায় সেদিনের মতো
নাচো না উদ্বাহু, সে পাগল-পারা নেশায়;
আমি আজও সূর্যাস্তের দিকে চলেছি
তোমার পৃথিবীতে মানুষের উল্টোদিক নেই?
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


