আমার কবিতার নায়িকারা-১
০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ঢাকার বাসাবোতে থাকি। আমার প্রতিবেশী, ১১-১২ বছরের মেয়েকে হঠাৎ এক রৌদ্রময় দিনে ঝুল-বারান্দায় নাচের মতো ক’রে হাত-পা এদিক-ওদিক প্রসারিত করতে দেখলাম। কথাবার্তা না হলেও, প্রতিবেশী হিসেবে উভয়ই উভয়ের পরিচিত। মানে আমরা জানি যে, পরস্পর প্রতিবেশী। যেতে আসতে নিয়মিত দেখা হতো। বন্ধুদের সঙ্গে নিচে খেলতো সবসময়। দেখতাম। মেয়েটা বেশ লম্বা ছিলো। যাই হোক হঠাৎ সেই পড়ন্ত দুপুরের লাল রোদ্দুরে ওকে ওদের ঝুলবারান্দায় অমন করতে দেখে নিচ থেকে মৃদু হেসে বললাম, ‘কি ব্যাপার নাচো কেন?’ সে কৃত্রিম বিরক্তি নিয়ে জবাব দিলো, ‘সেটা আমার ব্যাপার। আপনার কি?’ আর ব্যাস ঘটনা এটুকুই। ওর সাথে এর বাইরে আর কখনও কোনও কথা হয়নি। তারপরেও বহুবার যেতে আসতে দেখা হয়েছে। যেমন বলেছি, রাস্তায় সমবয়সী ছেলেমেয়েদের সাথে খেলতো সবসময়। মাঝেমাঝে পরিবারের বড়োদের সাথে হাঁটতো, গল্প করতো। দেখা হলে আমার দিকে আঁড়চোখে তাকাতো। অকারণে লজ্জা পেতো। আমাকে যে ওর ভালো লাগতো, সেটা বেশ বুঝতে পারতাম। এটুকুই। বেশ একটা দীর্ঘসময় চলে গেছে মাঝখানে। এখন দেখলে হয়তো চিনতে পারবো না। ফ্রক জামা পরা সেদিনের সেই দূরন্ত মেয়েটি নির্ঘাত এখন টগবগে তরুণী। সেখানকার স্থানীয় ওরা। বাসাবোতে গেলে দেখাও হতে পারে। আমাকে খুব ভালোভাবে চেনে। আমি নিশ্চিত যে, আমাকে একপলক দেখলেই চিনতে পারবে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুন