somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুক্ষের সিমানা

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হঠাৎ একটা ঝাঁকুনি খেয়ে গাড়িটা থেমে গেল।এই
নতুন
ড্রাইভারটা যে কিভাবে গাড়ি চালায়!!জাস্ট
অসহ্য। গাড়ির
প্রতি তার বিন্দুমাত্র যত্ন নেই,ছোটলোকের জাত।
আজকে মামা সামনে বসা না থাকলে কিছু একটা বলেই
ফেলত
মৌরী।আর একটু হলেই তার নতুন আই ফোন ৫টা হাত
থেকে পরে যেত। মেজাজটা গরম হয়ে আছে,তার
সাথে মনে হয়
শরীরটাও।এতক্ষণ এসির বাতাসে শীত শীত
লাগছিল, এখন গরম লাগতে শুরু করেছে।জানালার
গ্লাসটা হালকা নামিয়ে বাইরে তাকাল মৌরী।দুপুর
গড়িয়ে বিকালের
সূর্যটা পশ্চিম আকাশে উঁকি দিচ্ছে।সূর্যের
তীব্রতা নেই,অথচ
বাইরে গরম বাতাস বইছে। এরই মধ্যে লোকজন ব্যস্ত
ভঙ্গিতে চলাফেরা করছে।তাদের চেহারায়
কিছুটা ক্লান্তি থাকলেও বিন্দুমাত্র অস্বস্তিবোধ
নেই।
মৌরী জানালাটা বেশিক্ষণ খোলা রাখতে পারলনা,
বাহির
থেকে যেটুকু বাতাস আসছে তাতেই তার
অস্বস্তি লাগছে।
বাইরের মানুষগুলো যে কিভাবে আছে এর মধ্যে!!
গাড়িটা এখন
ঠিক পান্থপথ শমরিতা হাসপাতালের সামনে।
আশ্চর্য!!মোহাম্মদপুর থেকে স্কয়ার হাসপাতাল
পর্যন্ত
আসতে সময় লাগল ১০ মিনিট,আর স্কয়ার
থেকে শমরিতায়
আসতে আধা ঘণ্টা লেগে গেল।কতক্ষণ
যে লাগবে বসুন্ধরা সিটি যেতে!!
এয়ারফোনটা কানে গুঁজে গাড়ির
সিটে শরীরটা এলিয়ে দিল মৌরী।
পাশে মা গভির মনোযোগে রান্নার বই পড়ছেন আর
মামা আপন
মনে গান শুনছেন।এরই মাঝে মস্তিষ্কে বাজতে শুরু
করেছে,
“There’s a place in your heart,And I know that it
is love And this place could be much
brighter than tomorrow”
বসে থাকতে থাকতে কখন
যে ঘুমিয়ে পড়েছে মৌরী,বুঝতেই পারেনি।ঘুম ভাঙল
জানালায়
খট খট শব্দ শুনে।গাড়ি এখন পান্থপথ সিগনাল পাড়
হয়ে জ্যামে পরে আছে।এখান
থেকে বসুন্ধরা সিটি দুই মিনিটের
হাঁটা পথ।অথচ ওরা গাড়িতেই বসে আছে।অবশ্য
মৌরীর ও
হাঁটতে ইচ্ছা করছে না,হাঁটার অভ্যাস ওর নেই
বললেই চলে।
জানালায় খট খট শব্দটা আবার শোনা গেল।৩-৪
বছরের
একটা বাচ্চা ছেলে বাইরে দাঁড়িয়ে হাত নাড়ছে।
বাচ্চাটাকে দেখেই
বোঝা যাচ্ছে ও ক্ষুধার্ত,সারাদিন কিছু খায়নি।
এদের
দেখে সবসময় মৌরী বিরক্ত হয়।কোন বিচিত্র
কারণে আজ
সেই বিরক্তি ওকে স্পর্শ করল না।মৌরী জানালার
গ্লাসটা নামাল।
বাচ্চাটা মায়াবী সুরে বলে যাচ্ছে,‘আপা দুইটা ট্যাক
কিছু খাই নাই, বিস্কুট খাব।’রান্নার বই
থেকে মা মুখ
ফিরিয়ে বাচ্চাটাকে তাড়িয়ে দিচ্ছিল,মৌরী বাঁধা
সামনে পড়ে থাকা মামার ওয়ালেটটা থেকে দুই
টাকা বের
করে এগিয়ে দিল।টাকা নিয়ে সে আর
অপেক্ষা না করে সীমাহীন
আনন্দে দৌড়ে চলে গেল।মৌরী এর
দিকে তাকিয়ে সন্তুষ্টির
হাসি হাসতেও ভুল করলনা।কি আশ্চর্য,সারাদিন
না খেয়ে থাকার
পর কেউ দুই টাকা নিয়ে এতটা আনন্দিতহতে পারে!!
মৌরী অবাক হয়ে তাকিয়ে আছে ছেলেটার
দিকে,সে কিছুদূর
গিয়ে ফুটপাতে বসে টাকাটার
দিকে তাকিয়ে আছে।এর মধ্যে জ্যাম ছেড়ে দিয়েছে।
মৌরীদের
গাড়ি দ্রুত
গতিতে এগিয়ে যাচ্ছে,মৌরী তাকিয়ে আছে সেই
বাচ্চা ছেলেটার দিকে।কাছাকাছি আসতেই
মৌরী লক্ষ্য করল
ছেলেটা হতাশ দৃষ্টিতে দুই টাকার
নোটের দিকে তাকিয়ে আছে,নোটটা মাঝ বরাবর বেশ
খানিকটা ছেড়া।আর
বাচ্চা ছেলেটা থুথু দিয়ে নোটটা জোড়া লাগানোর
চেষ্টা করছে।তার চেহারায় কোন
অস্বস্তি নেই,চোখে মুখে দৃঢ় বিশ্বাসের
ছাপ,সে প্রাণপণ
চেষ্টা করে যাচ্ছে।দুই টাকার নোটটা সে একসময়
জোড়া লাগিয়ে সেটা দিয়ে বিস্কুট কিনে খাবে।
রোজার আগেই
ঈদের শপিং শেষ
করে ফেলতে চেয়েছিল মৌরী।কিন্তু আজ ওকিছুই
কিনতে পারলনা।পুরো সময়টা ওর
মধ্যে একটা অপরাধবোধ কাজ
করতে থাকল।ছেড়া একটা দুই টাকার
বিনিময়ে কি দরকার ছিল
একটা অসহায় মুখে মেকি হাসি ফোটানোর??এর
চেয়ে কি বাচ্চাটাকে তাড়িয়ে দেয়াই
ভাল ছিল না??আসলেই,গাড়ির রঙ্গিন
জানালা দিয়ে পৃথিবী দেখা যায়না,পৃথিবী দেখতে
চাইলে পথে নেমে রিদয় দিয়ে দেখতে হবে...........
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×