লোকে লোকারন্য,
সবাই অপেক্ষা করছে,
সবাই অপেক্ষা করছে অধীর আগ্রহে।
ক্রমশই আমরা হারিয়ে যাচ্ছি,
হারিয়ে যাচ্ছি সত্য এবং সততার থেকে, ন্যায় এবং নীতির থেকে,
সুন্দর এবং সুশৃংখলার থেকে, সভ্যতা এবং উন্নতির থেকে
প্রতি মূহুর্তে হারিয়ে যাচ্ছি দ্্রুত গতিতে।
কেউ জানেনা কতদূর পেছনে ফেলে এসেছি-
যেখান থেকে শুরু করেছিলাম।
সবাই অপেক্ষা করছে এ অবস্থা থেকে মুক্তি পাবার জন্য।
সবাই অপেক্ষা করছে।
অবশেষে দর্শন দিলেন নেতা-নেত্রীরা
হয়তোবা এখনি পাঠ করবেন জাতি উদ্ধারনামা!
অপেক্ষা করে সবাই ফিরে যায় যে যার মত।
এই ভাবে চলছে সমাবেশ মহাসমাবেশ প্রতিদিনই।
সবাই ফিরে যায় শুধু বসে থাকে একজন,
ক্লান্তিহীন, নিদ্্রাহীন, অনির্দিস্ট কালের জন্য অপেক্ষা।
অপেক্ষা কোন এক ঐশী বাণীর জন্য
অপেক্ষা ফেলে আসা অতীত আর তারপর ভবিষ্যতের জন্য।
এক দিন সই জন যেন হয়ে উঠে বিশাল বৃক্ষ এক,
অসংখ্য শিকড় একে একে বেঁধে ফেলে সবাইকে।
অপেক্ষা করতে করতে, হারিয়ে যেতে যেতে
একদিন সবাইকে বেঁধে ফেলে তাঁর শিকড়।
প্রচন্ড শক্তিতে উঠে দাঁড়ায় সেই জন
কেঁপে উঠে প্রতিটি মানুষ,
উঠে দাঁড়ায় বিরাট সেই জন।
সবাই অপেক্ষা করছে।
সে শুধু বলে-
আমরা পৌঁছেছি কেবল শুরুতে,
অতীতকে আমরা অতিক্রম করেছি-
এখন এগিয়ে যেতে হবে ভবিষ্যতে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


