একলা পাখি
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত দুপুরে একটি পাখি
উঠলো জেগে হঠাৎ করে,
ভাবলো পাখি ভোর হয়েছে
উঠতে হবে ঘুমটি ছেড়ে।
একলা পাখি অবাক হয়ে
প্রশ্ন করে ব্যাপারটা কি?
আমিই শুধু একলা জেগে
অন্যেরা সব দিচ্ছে ফাঁকি!
বাইরে এসে ভাবে পাখি
কোথায় গেলো ভোরের আলো,
সূর্য ছাড়া অন্ধকারে
কেমন করে রাত পোহালো।
ভাবতে গিয়ে কূল না পেয়ে
করলো শুরু ডাকা ডাকি
ঘুম চোখেতে সবাই জেগে
ধমকে বলে হচ্ছেটা কি?
বললো পাখি রাত পোহালো
কোথায় গেলো সূয্যিমামা,
শুনছিনাতো মিস্টি সুরে
খুকির গাওয়া সারেগামা।
বললো সবাই বোকার বোকা
সূয্যিমামা কোথায় পাবে,
রাত দুপুরে মিস্টি সুরে
কেইবা তোমায় গান শোনাবে।
ঘুম চোখেতে সব পাখিরা
ফিরলো যে যার আপন নীড়ে ,
একলা পাখি না ঘুমিয়ে
বসলো গিয়ে নদীর তীরে।
নদীর জলে চাঁদের আলোয়
মাছেরা সব করে খেলা,
থোকায় থোকায় জোনাক জ্বলে
আকাশ ভরা তারার মেলা।
পূর্ণিমারই চাঁদের আলোয়
সবুজ সজীব ধানের খেতে
জোছনা দিয়ে মখমলেরই
রেখেছে হায় চাদর পেতে।
হাসনুহানা জুঁই বকুলে
উঠলো বাতাস গন্ধে ভরে,
সাথীহারা একলা পাখির
মনটা উঠে কেমন করে!
বুঝলো পাখি মানুষ কেন
সাথীর সনে রাত্রি জাগে,
আনন্দিত একলা পাখি
জানলো বলে সবার আগে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন