রক্ত দিয়ে স্বাধীন করা হায়রে আমার বাংলাদেশ
কেমন করে এমন হলো স্বাধীনতার নেইতো রেশ।
রাজনীতি আর প্রশাসনে অযোগ্য সব লোকে ভরা
সংসদে আজ বসে আছে স্বাধীনতার শত্রু যারা।
যে যার মোতো চুরি করে লজ্জা তাদের নেইতো মোটেও
সমস্যাটা অনেক গভীর নাই পরিত্রান স্বাধীন ভোটেও।
ভোটে যারা দাঁড়ায় তারা বেশির ভাগই দর্ুিীতিবাজ
ভোটের আগে চাঁপা মারে ভোট ফুরোলেই করেনা কাজ।
প্রর্ািী যদি যোগ্য না হয় ভোট দিয়ে হায় লাভ কি বলো
এই ভাবে আর যায়না বাঁচা একটা কিছু করি চলো।
বলতে পারো করবো কি আর আমদের কি শক্তি আছে
নাইকো ওদের দয়া মায়া প্রানটা যদি হারাই পাছে।
কিন্তু জেনো লক্ষ জনা শহীদ হলো মোদের তরে
তেমনি আবার জাগবে মানুষ নামবে পথে শপথ করে।
চেতনাতে লাগবে দোলা শোষক শ্রেনীর অত্যাচারে
সত্যিকারের স্বাধীনতা পৌঁছবে সবার ঘরে ঘরে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০০৭ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



