somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাবনা--এলোমেলো !!

০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব মনে পড়ছে---- একদা এক গ্রাম্য বিশাল প্রান্তর। এক আত্মীয়ের বাড়ি। অজপাড়া গাঁ। আইল ধরে হাঁটছি। বাজার বসেছিল। সদাই শেষে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। দুরের গাঁ কে মনে হচ্ছিল যেন পৃথিবীর শেষ কোন সীমানা।। গোধূলিতে অদূরে দু একটা পাখির নীড়ে ফেরার তাড়াহুড়া। হাঁটছি তো হাঁটছিই... পথের শেষ নেই।। যত যাই মনে হচ্ছিলো ওই গোধূলির শেষ সীমানার গ্রামটা ততই দূরে সরে যাচ্ছে।।ভীষণ হতাশা গ্রাস করছিলো। সাথের কাজিন ভাইয়া প্রবোধ দিচ্ছিলেন।উনি আবার ভৌতিক গল্প করছিলেন।। গা ছমছম পরিবেশ।
আজ সেই প্রান্তরে।।দুরের গ্রামটা নেই। ঐখানে অন্য একটা মানুষ।। যতই যাচ্ছি ততই সে দূরে সরে যাচ্ছে। সাথেও কেউ নেই।।ভাবলেশহীন খুঁজাখুঁজি। চাঁপা কষ্ট। দিগন্ত অস্পষ্ট ---- পাছে ভয় মিথ্যে মরীচিকা যদি হয়। নীড়ে ফেরার পাখিগুলো ঠিকানা খুঁজে পায়।। হয়তোবা আমিও---- হয়তোবা না।।

ছুটো বেলার কথা। বাসার ছাদের আম গাছ। লাল লাল ডুল পিঁপড়া ছাদের রেলিং ধরে হাঁটাহাটি করত । পিঁপড়া গুলো যেন কেমন কেমন। ধরতে গেলেই উলটো শাসানি দিত। আমার আবার আরেক অসুখ ছিল। নিজেকে দুঃখ দেয়ার অসুখ। পিঁপড়া ধরে হাতের উপর ছেড়ে দিতাম।এদিক অদিক গন্ধ শুঁকে। অপেক্ষা করি কখন সেই দুঃখ সুখের কামড় দিবে । দিল কামড় -----উফফ। চোখের মধ্যে পানি এসে যায়। এই কষ্ট পাওয়াতে ও সুখ। অন্য রকমের সুখ। সুখ দাতাকে আবার পিষে মেরে ফেলতাম। কারন উনি দুঃখ দিয়েছেন । এটাও এক ধরনের সুখ। বিজিতের সুখ। সব কিছুতেই সুখ।। মরতে পারলে মনে হয় আর বেশি সুখ। লাশ হয়ে খাটীয়ায় শুয়ে সবার কান্না দেখা, এই কল্পনা সেটাও কি সুখ ? নাকি অসুখ ? নাকি কেহই কাদবেনা !!
বর্ষার অঝোর বৃষ্টি । বাসার সামনের ছুটো খাল। আশেপাশে কচুর লতি শ্যাওলা আর কত কি।মনে হত যেন বাড়ির কাছেই নদী । ঢেউগুলোর কত কথা মনে পড়ে ...কাগজের নৌকা বানিয়ে কয়েকটা একসাথে ছেড়ে দিতাম। নিজের সাথেই নিজের প্রতিযোগিতা । কুনোটা উলটে পালটে শেষ । আবার কুনোটা পাড়ের সাথে ধাক্কা লেগে লেগে অনেক দূরে দৃষ্টির বাইরে চলে যেত। আজ আমি জীবন চয়নে ... সেই নিজ সৃষ্ট কুনো এক কাগজের নৌকায় সঙ্গী অনেককেই পিছনে ফেলে অথবা অনেককেই সামনে রেখে চলি ... দোদুল্যমান স্বপ্নহীন---- গন্ত্যব্যহীন....।।

আবার, কাকে যেন কথ্য অথবা গদ্যে কোথায় অথবা সেথায় ---হয়তবা ভালবেসেছিলাম।
নোট খাতায় লিখা ছিল।খাতাটাও আজ হারিয়ে ফেলেছি।তন্ন তন্ন করে খুঁজি।
খাতাও নেই... তুমি ভালোবাসা ও নেই...।।
অনেকক্ষণ কিবোর্ডে হাত রেখে কিছু একটা লিখার চেষ্টা করছি। কিন্তু লিখতে পারছিনা।হাতগুলো কেমন যেন পাথর হয়ে গেছে।পাথরের কান্না দেখা যায়না, তবে পানিতে রাখলে পাথর ঠিকই বুদবুদ দেয়। আমার শরীর খানি পানিতে ডুবাই, দেখি এইভাবে বুদবুদ দেয় কি না...
আমি লিখছি সাথে সাথে আপনিও এগুলো পড়ছেন--- পাগলের প্রলাপ।ভাউ, পাগল হয়ে গেলেন নাকি??
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×