কিছুক্ষণ আগে একটি খবর পড়ে আর চুপ থাকতে পারলাম না।
"চট্টগ্রাম বন্দর এবং তেলের ডিপো উড়িয়ে দেয়ার পরিকল্পনা" - শিবির নেতা এনামুল কবীরের আদালতে স্বীকারোক্তি।
কতবড় দেশদ্রোহী হলে এমন পরিকল্পনা করতে পারে !
ভেবে অবাক হই কোন আদর্শ নিয়ে তাদের পথ চলা! বিবেক বলে কিছুই কি এদের নেই। সত সাহস থাকেতো ন্যায়ের উপর থেকে রাজনীতি করুন। ইসলাম নাম ব্যবহার করলেই ধার্মিক হওয়া যায়না তার জন্য আমল করতে হয়। শুনেছি মুক্তিযুদ্ধের সময় আপনাদের ভূমিকা ছিল রাজাকারের, চোখে দেখা হয়নি। তবে এখন আপনাদের তান্ডব দেখে মনে আর কোনো সন্দেহ নেই যে আপনারাই রাজাকারদের উত্তরসূরি। একবারও কি ভেবেছেন জামায়াত শিবিরের লোকজন, আপনাদের কর্ম কতটুকু ইসলামিক?
ইসলামের নাম ব্যবহার করে ইসলাম বিরোধী কাজ করা ইসলামের শত্রুতারই শামিল।
এদেশ স্বধীন করতে অনেক মূল্য দিতে হয়েছে এদেশের জনগণকে , দেশের অগ্রযাত্রায় তিল তিল করে এদেশের সাধারণ মানুষকেই শ্রম দিতে হয়েছে। যখন আপনারা তান্ডব চালান তখন এই আমাদের মতোই সাধারণ মানুষকে মূল্য দিতে হয়। এদেশটাকে আপনারা কখনো নিজের বলে ভাবতে শিখেননি। তাই এদেশের মানুষও আপনাদের ঘৃণাই করেছে সারা জীবন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


