এক রাতে আমাকে একজন অপরিচিত ভদ্রলোক ফোন দিয়ে বলল, "আমি জ্বীনের বাদশা, এখনই আমার ফোনে একশো টাকা না ঢুকালে তোকে জ্বীন আছর করবে.. "
আমি আমার বিকাশ একাউন্ট দিয়ে বেচারাকে একশো টাকা রি-চার্জ করে দেই! না, আমি বোকা নই, ভয়ও পাই নাই।
আমি মানুষ চিনতে জানি। মানুষের সিচুয়েশন বুঝতে জানি।
যে আমাকে ফোন দিয়েছিল। সে একটা সনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার ফোন নম্বর ফেসবুকে সার্চ দিয়ে জানতে পারি। কি সুন্দর ডি এস এল আর দিয়ে তোলা ফকফকে প্রোফাইল পিকচার।
ওই ছেলেটা আসলে রাতে প্রেমিকার সাথে কথা বলছিল। ব্যালেন্স শেষ। এমারজেন্সি ব্যালেন্স নিয়ে বেচারা সাহায্যের জন্য, একটা আন্দাজে নম্বরে ফোন দিল। কেন জানতো, ফোন নম্বরটা আমারই হবে!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



