সুপ্তির তো কিছু করার নেই। সে শুধু আমাকে একটু, শুধু একটু সন্তোষ দেয়ার জন্য এই অন্ধকার রুমে নিয়ে এল। দু হাত দুদিকে বাড়িয়ে চিত্কার করে বলল, "আজ তুমি আমার সাথে যা ইচ্ছে তা করতে পারো..আজ শুধু আমি তোমার.. "
সে হয়তো ভেবেছিল এই কথা বলার সাথে সাথে আমি ক্ষুধার্ত পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ব। গত চার বছরের প্রতিশোধ এক রাতে নেয়ার চেষ্টা করব। গত চার বছরের ধৈর্য আজকে ভাঙবো।
ওই রুমে কেউ ছিল না। আমি তাকে ছুঁই নি। ভালোবাসাটা নোংরা করতে চাইনি, যার সাথে ওর বিয়ে হচ্ছে, ওই ছেলেটাকেও ধোঁকা দিতে চাই না।
আমি ওকে খাটে বসিয়ে বললাম, "পৃথিবীর সব সুখ, সব ভালোবাসা তুমি তোমার স্বামী থেকে পাও..."
এই বলে বেরিয়ে পড়লাম। সুপ্তির চোখের থেকে তখনও অঝোরে পানি পড়ছে...
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



