উপরের তলার বারান্দা আর আমার রুমের বারান্দা নিচানিচি ভাবে। একই রকম বারান্দা তবে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। না না, বলতে গেলে বিশাল পার্থক্য।
আমার বারান্দায় শুধু, আমার আমার গেঞ্জি-লুঙ্গি ঝুলে আর উপরের তলার বারান্দা পরিপাটি আর ফুলের টবে ফুল। বারান্দার গ্রিলের ফাঁকে গোলাপ, বেলি আর সন্ধ্যাসুভী ফুল উঁকি দেয়। নিচে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে।
সন্ধ্যায় সন্ধ্যাসুভীর সৌরভে আমার রুম ভরে ওঠে। জানি আমার রুমের উপরের রুমে কোনও মেয়ে থাকে। এত সুন্দর ফুলের বাগান নিজের বারান্দায় করা কোনও মেয়ে ছাড়া আর কারও পক্ষে সম্ভব না। হয়তো কোনও সুন্দরী।
যখন টবে পানি দেয়ার শব্দ পাই, তখন বারান্দায় ছুটে যাই। গ্রিলের জন্য মুখটা বাইরে বের করে সেই মেয়েকে দেখতে পারি না। অহেতুক মুখটা গ্রিলের উপর ঠেকিয়ে, আড় চোখে দেখার বৃথা চেষ্টা করি। মুখে গ্রিলের দাগ বসে যায়।
এখন শুধু সিঁড়ি দিয়ে নামার সময় হঠাত্ সামনে পড়ে যাওয়ার অপেক্ষা করছি...
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



