মাঝে মাঝে একটা অবহ ক্রিয়েট করতে ইচ্ছে করে। এমন একটা স্ক্রিন প্লে যা সত্যিকারে ঘটলে আমি তাকে মুগ্ধ করতে পারব।
কোনও সন্ধ্যায় সে একটা রাস্তা দিয়ে একা একা যাচ্ছে। দুর্ভাগ্য বসত ওই রাস্তার ল্যান্ডপোস্ট গুলো নষ্ট। ওই সন্ধ্যার অন্ধকারে রাস্তায় কয়েকটা বখাটে বসে আছে। ওই বখাটে গুলো ওকে বারবার টিজ করল। ওই বখাটেদের একজন উঠে গিয়ে তাকে ছুঁতে গেল, এমন সময় আমার উপস্থিতি! আমি ডিসুম ডিসুম মারামারি করে ওকে বাঁচালাম। ও আমাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলবে, "আসিফ ধন্যবাদ! আই লাভ ইউ!"
কোনও বাংলা সিনেমার দৃশ্যের সাথে মিলে যেতে পারে। কিন্তু ভাই! ছ্যাঁকা খাইলে, এমন বাংলা সিনেমার দৃশ্য কল্পনা করলে তা কি প্রকার মানসিক প্রশান্তি দিতে পারে, তা বলে বোঝানো যাবে না!
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



