মাঝে মাঝে কিছু মেয়েদের সৌন্দর্য ভারি মেকাআপ, রং করা চুলে কিংবা মেশিন দিয়ে স্ট্রেট করা চুলে, গাঢ় লিপস্টিক দেয়া ঠোঁটে, ভারি কাজল দেয়া চোখে, বেমানান উজ্জ্বল চেহারার নিচে লুকিয়ে থাকে।
কিন্তু ওই মেয়েরা যখন চুল স্বাভাবিক ভাবে খোঁপা করে কিংবা ওই চুল উষ্কখুস্ক হয়ে চারদিকে উড়তে থাকে, ঠোঁটে ওই মেয়েদের নিঃশ্বাসে ভরা শুধু নিজেদের লালা ভাসে, চোখে এক রাশ ভালবাসা ছাড়া কোনও কাজল-ফাজল থাকে না (যদিও যেসব মেয়েরা চোখে কাজল দেয়, তাদের প্রকৃতিগত ভাবেই আমি ভীষণ পছন্দ করি)। এই মেয়েদের মুখে কোনও কৃত্রিম উজ্জ্বলতা থাকে না, থাকে শুধু অনেকখানি মলিনতা। তখন ওই মেয়েদের এত পরিমাণ সুন্দরী লাগে, যে আমিও তাদের ভালবেসে ফেলি...
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



