somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত পরীক্ষা

২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহির যূঁথিকে নিয়ে বের হয়েছে। এই কড়া রোদেও। সন্ধ্যা পর্যন্ত এক সঙ্গে থাকবে। প্রেমিক-প্রেমিকা দুজন গত তিন বছর ধরে। না ঠিক তিন বছর না, দুই বছর নয় মাস তেরো দিন।
আজকে অন্যান্য দিনের মতো ডেটিং এর জন্য বের হয় নি তাহির। পরীক্ষা বলা যায় এক ধরনের। কয়েকদিন পরেই দুজন বিয়ে করছে। বিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত, তাই বিয়ের জন্য তারা আসলেই উপযুক্ত কিনা তা জানার জন্য আজ পরীক্ষা হবে। এই পরীক্ষার কথা যূঁথি জানে না। যূঁথির কাছে অন্যান্য দিনের মতোই একটা ডেটিং...

তাহির তার বেশ কিছু হ্যান্ডসাম বন্ধুদের ইনভাইট করল। প্রথমে অনেকেই এই কড়া রোদে আসতে চায়নি। কিন্তু সে খাওয়ার লোভ দেখিয়ে এনেছে।
একটা রেস্তারাঁয় বসেছে যূঁথি আর তাহের। তাহেরের বন্ধুরা আসার সাথে সাথে খাবারের অর্ডার দেওয়া হল।

সুন্দর ছেলেদের প্রতি মেয়েদের একটা তীব্র আকর্ষণ রয়েছে। আর সেই সুন্দর ছেলে যদি, কোনও মেয়ের প্রেমিকের চেয়েও সুন্দর হয়। তাহলে ওই সুন্দর ছেলেকে মেয়েটার নিজের প্রেমিক হিসেবে পেতে চাওয়ার মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই। এবং এই আকর্ষণ এবং আকাঙ্ক্ষা একটা মেয়ের চোখের মধ্যে স্পষ্ট প্রকাশ পায়...

তাহির খেতে খেতে কতক্ষণ পর পর যূঁথির চোখের দিকে তাকাচ্ছে। যূঁথি যদি তাহিরকে সত্যিকারেই ভালোবাসে, তাহলে তার চোখের মধ্যে তাহিরের হ্যান্ডসাম বন্ধুদের জন্য কোনও আকর্ষণ পাওয়ার কথা না। না, শেষ পর্যন্ত কোনও কিছুই পেল না তাহির। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে।
তাহিরের বন্ধুরা ভালো বন্ধুদের মতো খেয়ে কেটে পড়ল। দুজনে অনেকক্ষণ ঘুরল। সন্ধ্যায় তাহির যূঁথিকে বাসায় পৌঁছে দেবার সময় বলল,-ভাগ্যিস তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো...

যূঁথি অবাক হয়ে বলল,-মানে?
তাহির একটা স্বস্তির হাসি হেসে বলল,-না কিছু না..
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - 'সত্য বলার সনদ'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮



রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।

—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?

—কেন?

—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।

রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার,... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

আর্কাইভ থেকে: আহ প্রিয়তমা, মিলনের গল্প জানো না

লিখেছেন অর্ক, ২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১৫



ফেলে আসা এক সড়কের কথা মনে পড়ে। হলুদ নিয়ন বাতির ম্লানাভ সন্ধ্যেবেলা। পলেস্তারা খসা বয়োজীর্ণ দেয়াল। দুয়েকটি রিক্সা। সিটের ’পর পা তুলে আঁটোসাটো ঝিমানো চালক। খেলা শেষে ঘরে ফেরা... ...বাকিটুকু পড়ুন

×