আজকাল
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোদ পেয়ে ডাল শুকিয়ে কাঠ
রোদ পায়নি অন্তর
দিনে দিনে তবু অচিন তাপে
শুকিয়ে হলো যন্তর ।
উড়ল আবেগ বাষ্পে মিশে
জানালারা হলো বন্ধ ।
প্রেম খোঁজা চোখ বিষের নীলে
তিলে তিলে হলো অন্ধ ।
ভাবনার দেশে আঁকিবুকি শেষ
রং তুলিতে দ্বন্দ্ব
জানি না আজো হাসনাহেনা
বিলায় কিনা গন্ধ ।
স্বপ্নের দেশ উঁকি দেয় রোজ
হাল ছাড়া দলে ইচ্ছে
ঘড়ির কাটা নিয়ম মেনে
সময় ঠিকই দিচ্ছে ।
নীল আকাশ মাঠ জোছনার চাঁদ
এক কাপ চা সঙ্গী
আগের মতোই একই আছি
বদলায়নি ভঙ্গি ।
হাসিখুশি মুখ মলিন তো নয়
কান্নারা বুকে বদ্ধ
বেশ তো আছি নিত্য ধরে
নানান রকম ছদ্ম ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন