ও জোনাকি ।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ও জোনাকি
আশিক ফয়সাল ।
ও জোনাকি বলছি তোমায়
একটুখানি শোনো
রাতের বেলা বাইরে থাকো
ভয় লাগে না কোনো ?
নিজের আলোয় নিজেই চলো
ধার ধারোনা কারো
রাতের বেলা ভূত থাকে যে
ভয় লাগে না তারও ?
অবাক হয়ে দেখি আমি
সাহস তোমার কতো
রাত না হতেই পেয়ে বসে
আমায় ভয়ে যতো ।
ভূতের কথা বাদই দিলাম
কিন্তু যদি ধরো
ঝম ঝমা ঝম বৃষ্টি নামে
তখন কিবা করো ?
আমার আবার সর্দি ভীষণ
ভিজলে আসে জ্বরও
বৃষ্টি হলে ভেজো নাকি
পাতার জামা পরো?
শীতের রাতে যখন সবার
শরীর কাঁপো কাঁপো
আমার মতো গরম কাপড়
তুমি গায়ে চাপো ?
অতো শীতেও রাতে তুমি
বাইরে কেনো থাকো
খোলা হাওয়ায় উড়ে বেড়াও
ঠান্ডা লাগে নাকো ?
তুমি কতো মুক্ত স্বাধীন
মানোই বা না মানো।
মানুষ তবু বন্দি আমি
সেকি তুমি জানো ?
আমি যদি হতাম কভু
স্বাধীন তোমার মতো
কোনো বাঁধাই থাকতো না আর
কত্ত মজা হতো ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন