কল্পলোক
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একলা বসে ছিলাম যখন
মুখটা করে কালো
কল্পলোকের বন্ধুরা সব
আসলো নিয়ে আলো।
মিষ্টি হেসে বললো তারা
কি হয়েছে বলো
মন থেকে সব কষ্ট ফেলে
কল্পলোকে চলো।
দেখবে সেথায় কত্ত মজা
ইচ্ছা খুশি খেলা
বৃষ্টি হয়ে ঝরবে হাসি
কাটবে সারা বেলা ।
চাইলে পাবে প্রজাপতির
রঙিন জোড়া ডানা
কিচিরমিচির ডাকতে থাকা
হরেক পাখির ছানা ।
ইচ্ছে খুশি নাচবে তুমি
খেলবে তাদের সাথে
চাইলে ছুঁতে পারবে তুমি
রংধনু নিজ হাতে ।
বলবে কথা চাঁদের সাথে
উড়বে হয়ে পরী
ইচ্ছে হলে সারা গায়ে
মাখবে তাঁরার জরি ।
মেঘের ফাঁকে লুকোচুরি
খেলবে যত খুশি
তোমার খেলার সঙ্গী হবে
সবুজ ফুলটুসি ।
ইচ্ছে যা যা মিলবে সবই
ভরবে তোমার মনো
ইচ্ছে খুশির কল্পলোকে
কষ্ট নেই কোনো
থাকতে সবই মিছেই তুমি
মুখ করেছো কালো
একটাবার যেয়েই দেখো
লাগবে কতো ভালো ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির...
...বাকিটুকু পড়ুনগতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন