somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি সংক্রান্ত

১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনো যখন মোবাইল কম্পিত হয় এবং
এক অদ্ভুত ডিজিটাল খামের ছবি ভাসে স্ক্রিনে
এবং হৃদয়ের ইট ভাটায় উঠে দাঁড়ায় বোটানিকাল গার্ডেন
মনে হয় স্বর্ণালী মজুমদার ফিরে এসেছে।

যদিও মস্তিষ্কের সার্কিটে যুক্তিবিদ্যা দেয় বাঁধা
তদুপরি অফিসের কর্তার উচু চেয়ার দেয় তাগাদা
এবং ভীষণ অর্থহীন মনে হয় কালো এক নারীর ভালোবাসা
জেনেশুনে তবু মাঝে মাঝে করা যায় মুনাফাহীন বিষপান।

অপারেটর থেকেই এসে থাকবে সেই উত্তেজক এনভেলাপ
সেই নিরেট সত্য উদঘাটনে অতিরিক্ত ব্যথা জমে না আর বুকে
অথচ স্মৃতির মাদক ততক্ষণে পড়েছে ছড়িয়ে স্নায়ুর রন্ধ্রে রন্ধ্রে
মনে প্রাণে মর্ষকামী বেদনাখোর এক কবি জেগে উঠেছে ।

মাইক্রোচিপের গহীনতম ভাগাড়ে এখনো জ্বলে কোহিনূর
পার্থিব সব তাগাদা ছেড়ে এসে হাটু মুড়ে বসি তার কাছে
বহুদিন মরা গলিত লাশ ঘেটে ঘেটে শুধুই হাস্নাহেনার ঘ্রাণ কুড়াই
স্বর্ণালী মজুমদারের মেসেজে ভুল ইংরেজি হরফে লেখা ' vhalobasi '

কোন বিষে বিষ কম , কোন বিষ সহনীয় বেশি
এই অঙ্ক কষে কষে চলে যায় আমাদের জীবন
অথচ আমরা নাকি এতদিন কেবলি সুখ খুজে এসেছি ?
আমরা নাকি এতদিন নির্মাণ করেছি ব্যক্তিগত স্বর্গ ?

তবু এতসব জেনেশুনেও আত্মহত্যা করা সহজ নয়
সি ড্রাইভ ফরম্যাট দেয়ার মত সহজ নয় মানুষের জীবন
হৃদয়ের একেকটি তারে স্মৃতির কাক এসে বার্স্ট করালে ট্রান্সফর্মার
সেই অশুভ শব্দের গভীরে বেটোফেন শোনাই নিয়তি ;

ফলে ফেসবুকে প্রতিদিন যদিও ভাসে তার স্বামী ও সন্তানের মুখ
এবং তার প্রৌঢ় ঠোটে ঝুলানো হাসিতে তাকে সুখীই মনে হয় ;
ভাইরাসাক্রান্ত ফাইলের মতন বাড়তে থাকে ভিতরে বুকের বামপাশ
বেডরুমে ঢোকার আগে মনে হয় , এখনি কেউ বুকে হাত দিয়ে

উন্মত্ত সেই প্রেমলোভী মাংসপিন্ডকে জননীর মতন বলবে
' এই তো খোকা । আমি পাশে আছি। শান্ত হও। '
বলবে না হয়ত , না বলাই সঙ্গত , না , বলবেই না ,
বলতেও তো পারে , প্রেমে সেও বিশ্বাসী হতে পারে ;

খবরে প্রায়ই তো শোনা যায় , যীশু ফিরে আসছেন।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাননীয় প্রধানমন্ত্রী, সাবধান!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৪



যারা প্রধানমন্ত্রীর হাতে মরা মাছ ধরিয়ে দিয়ে পানিতে ছাড়তে বলেন, তারা কেমন মানুষ!!!.....এটা কেমন তামাশা!!! স্লোগান দেওয়া বাদ দিয়ে প্রধানমন্ত্রী আসার আগে মাছগুলো চেক করার কথা একবারও মনে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×