somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আবির রাঙা মধ্যাহ্ন

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবির সিটি কলেজের সামনে দাঁড়িয়ে আছে । অনেক ক্ষণ এক জায়গায় দাঁড়ানো । বেথায় তার পা টনটন করছে । সে খানিকক্ষণ হাঁটাহাঁটি করবে কিন্তু তা পারছে না । ছোট মাসুদ তাকে এক জায়গায় দাড়াতে বলেছে । নড়াচড়া বন্ধ । সে কথা বলার সময় নড়াচড়া পছন্দ করে না । সে খুবই বিপদজনক লোক । ঢাকা কলেজে পড়তো । এখন পড়ে না । রাজনীতি করে । এক অধ্যাপকে সে কঠিন হুমকি দিয়েছিলো । সে তার গ্রুহদার দ্বার দিয়ে বাঁশ প্রবেশ করানোর ভয় দেখায় । সে এই কাজে দক্ষ । খুবই আনন্দের সাথে এই কাজ করে। এই কাজ তার কাছে পান্তাভাত । তাই ছাত্রত্ত চলে গেছে । এতে ভালোই হয়েছে । পড়াশোনা খুবই যাতনার ব্যাপার । এটা তার খুবই অপছন্দ । কাকের বিশটার মতন অপছন্দ । সে এখন নিয়মিত সিটি কলেজের সামনে বসে। মেয়েদের কুসলাদি জিজ্ঞেস করে । বখাটেদের এই এলাকা থেকে দূরে রাখা তার রাজনৈতিক দায়িত্ব । সকাল ৮ তা থেকে ১২ তা পর্যন্ত সে এই রাজনৈতিক দায়িত্ব পালন করে । তার কাছে এটা খুবই আনন্দের কাজ । তার মতে আবির বখাটে । চরম বখাটে । চেহারায় তা স্পষ্ট । তাই সে আজ আবিরকে দাড়াতে বলেছে । তার অপরাধ গুরুতর । সে গত কয়েকদিন ধরে নিয়ম করে সিটি কলেজের গেটের ঠিক উলটো দিকে দাঁড়িয়ে থাকে । তার হাতে থাকে ৫ টা রজনীগন্ধা ফুল । রজনীগন্ধা ফুলের দাম কম । পার পিছ ২ টাকা । ৫ টা রজনি গন্ধা ফুলের দাম ১০ টাকা । আবিরের জন্য এটাই অনেক খর্চার ব্যাপার । ১০ টাকা হোলে দুইটা নোনতা বিস্কুট আর এক কাপ চা পাওয়া যায় । এতে সকালের নাস্তা হয়ে যায় । কিন্তু সে এই কাজ না করে শাহবাগ থেকে ফুল কেনে । শাহবাগে ফুল সস্তা । ফুল নিয়ে সিটি কলেজের সামনে এসে দাড়ায় । টুকটুকি ফুল পছন্দ করে । অবশ্য রজনীগন্ধা তার তেমন পছন্দ নয় । সে মাঝে মাঝে বলে " রজনীগন্ধা ফুল আর কই মাছের প্রান একই । কঠিন প্রান । সহজে মরে না । আমার এইটা খুবই অপছন্দ লাগে । তুমি তাও আনো । তুমিও কই মাছ, কথা শোন না । কিন্তু তুমিও আমার পছন্দ । তোমাকে কই মাছের সাথে তুলনা করলাম । আবির একটা কই মাছ । কই আবির । এটাকে বলে সিমিলি । মানে তুলনা । ম্যাটাফর মানে রুপক । আজ আমাদের ক্লাসে মিস পড়াইছে । এই মিসকে আমরা মোটা মিস বলি । চুপ যে , রাগ করলে না কি ? " এই বলেই মেয়েটা হাসতে আরম্ভ করে । হাসতে হাসতে গভীর আগ্রহে ফুলগুলো হাতে নেয় । সাদা হাতে সাদা ফুল খুব মানায় । তার হাসি থামতেই চায় না । এতে হাসির কি আছে আবির বুঝে পায় না । সে চেয়ে থাকে । হাসি দেখে তার খুব আনন্দ হয় । হাসলে টুকটুকিকে সুন্দর লাগে । আবির এই হাসির নাম দিয়েছে সমুদ্র হসি । টুকটুকি বোঝে না ছেলেটা এতো পাগল কেন । এতো বাদ দিয়ে হাসির তুলনা দেয় সমুদ্রের সাথে । আবির সমুদ্র হাসি দেখার জন্য প্রতিদিন ফুল কেনে ।
ছোট মাসুদ আবিরের দিকে কটমট করে তাকিয়ে আছে । তার গভীর সন্দেহ হয় এই ছেলেটা কোন মেয়েকে জ্বালাতন করতে এখানে দাঁড়িয়ে আছে । মেয়ে তাকে কোন অভিযোগ করে নি । তাতে কি । মেয়েরা লাজুক । লজ্জায় পড়ে অনেক কিছু বলতে পারে না । কথায় আছে বুক ফোটে তো মুখ ফোটে না । তাই হয়তো তাকে কিছু বলে নি । কিন্তু তাই বলে এই ছেলে প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকবে এটা কেমন কথা । ছেলেরই বা কেমন বিবেচনা । একে আজ কিছু কঠিন কথা বলতে হবে । ডলা দিতে পারলে হতো । মেয়েদের কলেজের সামনে দাড়ায় । ডলা দেয়াই দরকার । কিন্তু এটা ঠিক হবে না , আজ সাবধান করা যাক । ডলা পরে দেখা যাবে । সে কড়া করে কথা শুরু করে ।

~ এই ছেলে তোমার নাম কি ?
~ আবির ।
~ পুরা নাম বল । নামের আগে পিছে কিছু নাই নাকি । হিন্দু না মুসলমান কিছুই তো বোঝা যায় না ।
~ আমার নাম শুধু আবির । আবির অর্থ লাল । আমি মুসলমান । ১০ বছর বয়সে আমার মুছলমানি হয়েছে । ওস্তাদের নাম আব্দুল কাদের । বড় পিরের নামে নাম । খুবই কাজের হাত ।
~ আমি তো এতো কিছু জানতে চাই নাই । কথা সংক্ষেপ বলবা । বেশি কথা আমার খুবই অপছন্দ । আল্লাহার নবী বেশি কথা পছন্দ করতেন না । আমিও করি না ।
~ আচ্ছা বেশি কথা বলব না । চুপ থাকলাম ।
~ চুপ থাকাও চলবে না । প্রশ্নের উত্তর দাও । এই খানে তোমার কি চাই ?
~ কন্যা চাই । ঘটকালী করবো । হাতে ভালো পাত্র আছে । কন্যা দরকার । কন্যার খোঁজে আসছি । আমি নিজেও একজন পাত্র ।

ছোট মাসুদের মেজাজ তখন চরমে । এই ছেলে অতি বদজাত । এরে ডলা দেয়াই দরকার । তৃতীয় মাত্রার ডলা । একবারে সোজা হয়ে যাবে । এখন বাকা আছে । সে সিদ্ধান্ত নিল এই ছেলে যদি বেশি তেড়িবেড়ি করে তবে সে চিৎকার দিবে । কঠিন চিৎকার । আশপাশে মানুষ জড় হবে । " ইভ টিযার " বলে ডলা দিবে । বেটা সাহস কতো মেয়েদের জ্বালাতন করে । পুলিশ আসলে তো কেল্লা ফতে । তবে অতদুর না করলেও চলবে । অবস্থা বিবেচনায় কাজ করতে হবে ।

~ তুমি জানো এইখানে দাঁড়ানো নিষেধ ?
~ জানি না । কবে থেকে নিষেধ ? এটা তো সরকারি রাস্তা ।
~ এখন থেকে নিষেধ । আমি নিষেধ করেছি । এইটা আমার বিবেচনা । তুমি এইখানে দাড়াতে পারবে না ।
দাঁড়ালে পা ভেঙ্গে দিবো । দুই পায়ী ভাঙ্গবো । কোন ছাড় নাই । গুহ্য দ্বার দিয়ে বাঁশও দিতে পারি । এইটা আমার পছন্দের কাজ ।
~ পা কখন ভাঙ্গবেন ? এখনি ভাঙ্গবেন না কিছু দেরি হবে ।

~ এখনি ভাঙ্গবো । মট করে শব্দ হবে । সাথে গুহ্য দ্বার দিয়ে বাঁশও দিবো । মল ত্যাগ করতে পারবি না । তুই এখানে দাড়া । ভয়ে যেন দোড দিবি না কিন্তু । তাহলে হাতও ভাঙ্গবো । মট করে শব্দ হবে ।

বলেই ছোট মাসুদ ফোন বের করলো । বোধয় কোন শাগরেদকে দাকবে । এদের আবার সাগরেদ থাকে । অবশ্যই সাগরেদের গায়ের রঙ কালো হবে। ময়লা জিঞ্চ পরবে । সে তার গুরুর থেকে আকার আকৃতিতে ছোট হবে । কিন্তু লম্ফ ঝম্প দিবে বেশি । সাগরেদ এলেই সে চিৎকার দিবে । একা থেকে দুইজনের চিৎকার অধিক কার্যকর ।

আবির ছোট মাসুদকে নিয়ে তেমন চিন্তিত নয় । পা ভাঙ্গলে খারাপ হয় না । কিছুদিন বিশ্রাম নেয়া যাবে । সে দাঁড়িয়ে থাকে । ঘড়িতে তখন ১২ টা । ঠিক মধ্যাহ্ন । আবির অস্থির হয়। তার মুখ লাল হয়ে যায় । মুখ লাল হোলে তাকে সুন্দর লাগে । টুকটুকি মাঝে মঝেই বলে " এই আবির তুমি মুখ লাল করো তো , লাল মাছের মতন লাল করবে । " বলেই আবিরের হাত ধরে । আবিরের হাত ঘামতে থাকে । মুখ লাল হয়ে যায় । টুকটুকি গভীর আগ্রহে সেই মুখ দেখে । ভালবাসা তার চোখে ভাসে । এখনো আবিরের মুখ লাল । কিছুক্ষণের মধ্যে কলেজে ছুটি হবে । মেয়েরা বের হবে । সবার সাদা পোশাক । দেখতে হিমালয়ের সাদা বরফের মতন । টুকটুকিও আসবে । তার মুখে হাসি । সুমদ্র হাসি । কিছুক্ষণের মধ্যেই সেই ঘটনাটি ঘটবে । যার জন্য আবির গত কয়েক দিন ধরে অপেক্ষা করছে । কিন্তু কেন যেন ঘটনাটা ঘটছে না । ঘটবে কি করে । টুকটুকি তো আর এখানে নেই । ও প্রবাসে । বাংলাদেশ থেকে বহু দূরে । কিন্তু তার স্মৃতি এখানে । আবির এখানে প্রতিদিন অপেক্ষা করে । তার বুকের ভিতর কোথায় জানি একটু চিনচিনে বেথা হয় । মুখটা লাল হয়ে থাকে । ছোট মাসুদ লাল মুখ দেখে আনন্দ পায় । ভাবে ছেলে ভয় পাইছে । ভয় পেলে ভালো । ডলা দিয়ে আনন্দ বেশি । নাইলে সব পানির মতন পাইন্সা । স্বাদ নাই । পুরাই বিস্বাদ ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×