ভোরের রুদ্দুর তীব্র হয়ে আচড়ে পড়ে মুখে
চমকে উঠে মন ভারি হয় যখন আপসোসে
মনে পড়ে মা তোমায়,
গরমজল করে ডেকে দেওয়া,সুবেহ সাদিকে।
আজ কত দূরে!
কত বাস স্ট্যান্ড, কত মিটার কালো রাস্তা!
কত সময়ের ব্যবধানে বসে হয় বিরহ রচনা!
প্রতীক্ষার প্রহর দীর্ঘ হয়,আরো দীর্ঘতর
আমি যেতে পারি না মা,তোমার উঠোনে।
আমি দৌড়াই অস্থিরতাই বাস্তবতার বন্দীশালাই
কত পার্ক, খেলার মাঠ,সিনেমা,থিয়েটার
কোথাও পাই না,এত শান্তি,শক্তির সমারোহ
পেয়েছি বাবা, বোন, মা, ছেলের আড্ডাই।
আবার কবে হবে সময়! যাবো তোমার আঙ্গিনায়!
এই ঘোরে ডুবে সূর্য,পূর্বাকাশ রাঙ্গে নতুন আলোয়।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



