
শিরোনাম দেখে ভয় পাওয়ার দরকার নেই। কোনো টিউবওয়েল জামায়াতে যোগ দেয়নি কিংবা পুলিশ জামায়াতের টিউবওয়েল শাখার কোনো আমিরকেও গ্রেপ্তার করেনি। ব্যপারটা হলো লালমনিরহাটে বন্যাদুর্গতদের সাহায্যার্থে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামী বেশ কিছু টিউবওয়েল বসিয়েছে। বসিয়েছে বলাটাও এখন ঠিক হবে না, বলতে হবে বসিয়েছিলো!!
তো, সেই টিউবয়েলের গায়ে তারা জামায়াতে ইসলামী লিখেও দিয়েছিলো। আর এতেই টিউবওয়েলগুলো জামায়াতি টিউবওয়েল হয়ে যায়!! তবে সেগুলোর অস্তিত্ব এখন আর নেই। না না যুদ্ধাপরাধের দায়ে টিউবয়েলগুলোকে ফাঁসি দেয়া হয়নি। সেগুলো আসলে বিপক্ষ রাজনৈতিক দলের লোকজন তুলে নিয়ে গেছে।

তুলে নিয়ে যাওয়ার কারন কি সেটা জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেননা। জামায়াত খচিত টিউবওয়েল যেখানে সাংবাদিকই সহ্য করতে পারেনি। টিউবওয়েলকে জামায়াতি টিউবওয়েল বলিয়া ক্রোধ ঝাড়িলো!! সেখানে সরকারি দলের কর্মীগনের ক্রোধ কোন পর্যায়ে গিয়া ঠেকিয়াছে নিশ্চই অনুমান করবার পারছেন। এই ক্রোধই মুলত ৫০টি টিউবওয়েলের অকাল মৃত্যু ডাকিয়া আনে!!
ইসলামি ব্যাংকের কোটি কোটি টাকার অনুদান কিন্তু জামায়াতি ট্যাগ খায়নাই। কারন লোকে বলে “মানি ইজ সেকেন্ড গড” !! এই সেকেন্ড গড যদি এই ক্রোধান্বিত সাংবাদিকের কপালেও জুটিতো, তাহলে টিউবওয়েলগুলাও মনেহয় জামায়াতি ট্যাগ খাইতো না। না না কথাগুলো পুরোপুরি আমার না, সংবাদ পড়িয়া পাঠকের মন্তব্য এগুলো। আরো কিছু দেখুন-

আওয়ামী লীগ নাকি দেশ লুণ্ঠনে ব্যস্ত। এই সুযোগে জনসেবার সুযোগকে কাজে লাগাচ্ছে যুদ্ধাপরাধী জামায়াত। না না এটাও আমি বলিনি। ডিসক্লেইমার ছাড়া কথা বলবো পাগল নাকি?? একদিকে সরকারি ৫৭ ধারা, অন্যদিকে মডারেটরদের চোখরাঙানী, কোন দিকে যাই? জড় টিউবওয়েলই আজকাল জামায়াতি হয়ে যাচ্ছে, সেখানে আমার মত জলজ্যান্ত হোমো সেপিয়েন্স কোন ছাই??

দেখেন পাবলিকের সাহস কত!! খেলার স্পন্সরের সাথে যুদ্ধাপরাধী জামায়াতের তুলনা করে!! এরা জানেনা জামায়াতি টিউবওয়েলের পানি খেলে মানুষ মৌলবাদী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু খেলোয়াড়রা ভারতীয় সাহারার নাম খচিত জার্সি গায়ে দিলে ইন্ডিয়ান ভাবার সম্ভাবনা নেই।
৫০টি টিউবয়েলের চেয়ে একটি মৌলবাদি অবশ্যই ডেঞ্জারাস। অর্ধশত জামায়াতি টিউবয়েল ধ্বংসের মাধ্যমে মুলত জাতি মৌলবাদের হাত থেকেই রেহাই পেলো।
সুতরাং যা হয়েছে ভালোই হয়েছে। চলুন আমরা বরং ‘টিউবয়েলকান্ড’ হাইডে রেখে ‘হস্তিকান্ডে’ মনোযোগ দেই........!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
