somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে শৈল্পিক চচর্া (ছবি ও প্রতিকৃতি-2)

১৮ ই জুলাই, ২০০৬ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসব ছাড়া, বৃক্ষ, নদী, জাহাজ, পাহাড়, চন্দ্র, সূর্য, তারা এসব নৈসর্গিক দৃশ্যাবলীর ছবি বানান ও রাখা ঠিক আছে। এ ব্যপারে কারো কোন দ্বিমত নেই।

কিন্তু প্রাণীর ছবি হলে আর তাতে এতক্ষন বর্ণিত ভাবধারার আশংকা না থাকলে--[ইটালিক]শ্রদ্ধা ভক্তি, সম্মান ও পবিত্রতার ভাবধারা জাগানোর ছবি না হলে এবং তাতে আল্লাহর সৃষ্টিশক্তির সাথে সাদৃশ্যকরণ উদ্দেশ্য না হলে তা অন্যায় নয়, হারাম নয়[/ইটালিক]।

নিচের হাদীস থেকে তার সমর্থন পাওয়া যায়:
"আবু তালহা (রা) থেকে বর্ণিত, রাসুল (সা) বলেছেন, ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যেখানে ছবি আছে। বুসর বলেছেন, 'পরে যায়েদ অসুস্থ হলে আমরা তাকে দেখতে গেলাম। দেখলাম, তার ঘরের দরজায় ঝুলান পর্দায় ছবি আছে। রাসুলের স্ত্রী মায়মুনা (আ) এর আশ্রিত উবাহদুল্লাহ খাওলানীকে জিজ্ঞাসা করলাম, যায়েদ ছবি সম্পর্কে প্রথম দিন আমাদের কি বলেছিলেন? উবাহদুল্লাহ জবাব দিলেন, কেন আপনি তার পরবর্তী ব্যতীক্রম শর্ত জুড়ে দেওয়া শুনেননি: কাপড়ে অংকিত হলে দোষ নেই।" (মুসলিম)

"উতবা থেকে বর্ণিত, তিনি আবু তালহা আনসারীকে দেখতে গেলেন। সেখানে তিনি সহল ইবনে হানীফকে দেখতে পেলেন। আবু তালহা এক লোককে বললেন, নিচ থেকে বিছানাটি বের করে আন। এ কথা শুনে সহল বললেন, ওটা কেন বের করে নিচ্ছ? তিনি বললেন, এজন্য যে ওতে ছবি আছে। আর রাসুল (সা) ছবি সম্পর্কে কি বলেছেন, তাতো আপনার জানাই আছে। সহল বললেন, তিনি এও বলেছেন, 'কাপড়ে অাঁকা হলে দোষ নেই'। আবু তালহা বললেন, 'ঠিকই বলেছেন, কিন্তু ওটা সরিয়ে দেয়াই ভাল'।" (তিরমিজী)

এ দুটো হাদীস থেকে কি প্রমাণিত হয় না যে, হারাম ছবি বলতে প্রতিকৃতি বা স্ট্যাচু বোঝায়? কিন্তু যেসব ছবি কাষ্ঠফলক, তক্তা বা শক্ত কাগজ বা কাপড়, বিছানা বা দেয়ালের উপর অাঁকা হয়, সেগুলো হারাম তা কোন সহীহ স্পষ্ট ও অকাট্য হাদীস থেকে প্রমাণিত নয়।

তবে সহীহ হাদীস থেকে এ কথা প্রমাণিত যে, নবী করিম (সা) এ ধরণের ছবির প্রতি বিরক্তি প্রদর্শন করেছেন। কেননা তাতে [ইটালিক]বিলাসিতা ও বৈষয়িক স্বার্থপূজার সাথে পূর্ণ সাদৃশ্য ও একাত্মতা লক্ষ করা যায়[/ইটালিক]।


আবু তালহা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুল (সা) কে বলতে শুনেছি, "যে ঘরে কুকুর বা প্রতিকৃতি আছে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করবে না।"

তিনি বলেন, "পরে আমি হযরত আয়েশা (রা) কে এ ব্যপারে জিজ্ঞাসা করলাম। এ লোকটি বলছেন, রাসুল (সা) নাকি বলেছেন যে, যে ঘরে কুকুর বা প্রতিকৃতি থাকবে সেখানে ফেরেশতা প্রবেশ করবে না? আপনি কি শুনেছেন রাসুল (সা) ওমন কথা বলেছেন?
আয়েশা (রা) বলেন, না। তবে আমি নিজে তাকে যা যা করতে দেখেছি তা তোমার কাছে বর্ণনা করছি। রাসুল (সা) যুদ্ধে বের হয়ে গেলেন। তখন একটা চাদর দিয়ে দরজায় পর্দা লাগালাম। তিনি ফিরে এসে দরজায় সেই চাদর ঝুলতে দেখলেন। তাঁর চেহারায় অস্বস্তি ও বিরক্তির ভাব প্রকট হয়ে উঠল। পরে তিনি চাদরটি টেনে নিয়ে ছিঁড়ে ফেললেন এবং বললেন: আল্লাহ আমাদের পাথর ও মাটি কাপড় দিয়ে সাজানোর নির্দেশ দেননি। আয়েশা (রা) বলেন, আমি সে কাপড় দিয়ে দু'টো বালিশ বানালাম এবং তাতে খেজুর গাছের ছাল ভরে দিলাম। এ ব্যপারে রাসুল (সা) কোন আপত্তি করেননি।

এ হাদিস থেকে প্রমানিত হয়, দেয়াল ইত্যাকি ছবিযুক্ত কাপড় দ্বারা সাজানো অপছন্দনীয় বটে, কিন্তু হারাম নয়। ইমাম নববী লিখেছেন:

"হাদীসটিতে এমন কোন কথা নেই, যা হারাম প্রমান করে। কেননা হাদিসের কথা 'আল্লাহ' আমাদের এর নির্দেশ দেননি' কথাটি দ্বারা না ওয়াজিব প্রমানিত হয়, না মুস্তাহাব। আর হারামও প্রমাণিত হয় না।"

আয়েশা (রা) থেকে বর্ণিত অন্য এক হাদিসেও এরকম কথা জানা যায়। হাদিসটি হচেছ:
"আমার একটা পর্দার কাপড় ছিল। তার উপরে পাখির ছবি অাঁকা ছিল। কেউ ঘরে প্রবেশ করতে গেলে সেটা তার চোখে পড়ত। এই দেখে রাসুল (সা) বললেন, ওটা সরিয়ে রাখ। কারণ আমি যখন ঘরে ঢুকি, তখন ওটার উপর আমার দৃষ্টি পরে ও দুনিয়া চোখের সামনে ভেসে উঠে।" (মুসলিম)

রাসুল (সা) পর্দার কাপড়টি ছিঁড়ে ফেলতে বলেন নি, সরিয়ে নিতে বলেছেন। এ কারণে [ইটালিক]যে সব জিনিস বৈষয়িকতা ও বৈষয়িক জাঁকজমক সুখ-স্বাচ্ছন্দ্যের দৃশ্য স্মরক করিয়ে দেয়, তার প্রতি আকর্ষণ বৃদ্ধি করে রাসুল (সা) এমন ছবি নিজের চোখের সামনে রাখা ও দেখা পছন্দ করতেন না।[/ইটালিক] বিশেষ করে এই জন্য যে, তিনি সুন্নত ও নফল নামায সাধারণত নিজের ঘরেই পড়তেন। উপরোক্ত ধরণের ছবি ও প্রতিকৃতি সম্বলিত চাদর ও পর্দা মানুষকে নিজেদের প্রতি নিরন্তর আকর্ষণ করতে থাকে। তার প্রভাবে আল্লাহর প্রতি ঐকান্তিক নতি স্বীকার ও একনিষ্ঠভাবে প্রার্থনা মুনাজাতে নিমগ্ন হওয়া অনেকটা ব্যহত হয়। আনাস (রা) বলেছেন:
"হযরত আয়েশা (রা) এর কাছে একটি পর্দার কাপড় ছিল। সেটা তিনি ঘরের একদিকে লাগিয়ে রাখতেন। রাসুল (সা) তাঁকে বললেন, 'ওটাকে সরিয়ে রাখ, কারণ ওটার অাঁকা ছবিগুলো নামাযে আমার সামনে পড়ে'।" (বুখারী)

এ থেকে স্পষ্ট বুঝা যায়, একটি পাখি ও অন্যান্য ছবি সম্বলিত কাপড় মুহাম্মদ (সা) সহ্য করেছিলেন, সেগুলো ছিঁড়ে ফেলার নির্দেশ দেন নি।

(অনেকাংশে পুনরাবৃত্তি মনে হওয়ায় আমি সেগুলো বাদ রেখেছি। এটি ইউসুফ আল কারাযাভীর 'ইসলামে হালাল হারামের বিধান' এর 'বিদেহী ছবি ও প্রতিকৃতি' অধ্যায়ের অংশ। আগ্রহী পাঠকগণ এই পুরো অধ্যায়টুকু ইংরেজিতে পাবেন [link|http://www.witness-pioneer.org/vil/Books/Q_LP/ch2s3pre.htm#Paintings%20and%20One-Dimensional%20Ornaments/|GLv
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার কথা : জুলাইয়ের সনদে — “হ্যাঁ” বলো।

লিখেছেন সুম১৪৩২, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৭



২০০১ সালে প্রথম ভোট দিয়েছিলাম। দীর্ঘ ২৫ বছর পর আবার ভোট দিলাম। জীবনের দ্বিতীয় জাতীয় নির্বাচনে ভোট দেওয়া—
ছিল এক অদ্ভুত অনুভূতি, গর্ব আর দায়িত্বের মিশ্রণ।

আজকের আমার এই ভোট—
উৎসর্গ... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

×