somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর বিচার চাই!

১১ ই আগস্ট, ২০০৬ রাত ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যাড্রেনল্যান, তুই ভাল না। বুঝলি, তুই খারাপ, খুব খারাপ।

সব কাজে এত বাম হাত ঢুকানোর কি দরকার শুনি? কি ভেবেছিস, আমি কথা বলার সময়ও তোর লম্ফ ঝম্প লাগবে? আমার ভোকাল কর্ডকে খুব দুর্বল পেয়েছিস?

কে বলেছিল খবর করে দিতে চারিদিকে, হই হই রবে নির্বাচনী প্রচারনাকে হারিয়ে দিয়ে চেঁচাতে...
এখন আরও শক্তি লাগবে!!!
এখানে আরও শক্তি লাগবে!!!
অনেক অনেক শক্তি!!!

মাতবর কোথাকার, ছলনাময়ী নারীর চেয়েও ক্ষমতাবান। তোর চাউনি, হুকুম অমান্য করে এমন সাহস ওই ফুটাওয়ালা ফুসফুস ব্যাটার আছে? বলদটা নেয়া শুরু করল যত পারে বাতাস। সিওটু বাদে বিশুদ্ধ জ্বালানি।

রক্তেও কি সাড়া ফেলে দিলি রে... দল বেঁধে আছড়ে পড়লো ঘরগুলোতে। ওই চার ঘরের বাড়িটায় সে কি হুড়োহুড়ি! বিয়ে বাড়ির মত... আজাইরা বসে থাকার উপায় নেই কারো... হুড়াহুড়িতে কোথায় যেন গিট্টু লাগিয়ে ফেলল... আন্ধাগিট্টুর টানাটানিতে আমি যে মরি, বুঝিস সেটা?

শুকনো নালাগুলোতে বইয়ে দিলি লাল পানির দরিয়া... উত্তাপ যে আমারই সইতে হয় রে...

নিউরনগুলোও হিপনোটাইজড হয়ে গেছে... চরম ব্যস্ততায় পুরানো নথি পত্র ঘাটাঘাটিতে লেগে গেল... কত্তদিন তালাবদ্ধ করে রাখলাম... সব পন্ড!

আচ্ছা, আমি না থাকলে তুই থাকতি বুঝি? তবু আমার হাজার 'না, না' উপেক্ষা করে এমন করিস কেন?

কেন এমন করিস? [ইটালিক]এখনও[/ইটালিক]?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫১টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ দহনবেলার কহন কথা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:১৫




বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে


নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।


অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী 


বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি। 


আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান 


হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।


© রফিকুল... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭




ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা,... ...বাকিটুকু পড়ুন

×