somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক রাতে নতুন বছর, বহু বছরে এক নতুন আমি

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিলো যখন "New year celebration" was a THING. বাবা ক্লাবের সদস্য হওয়ায় ছোট থেকেই ক্লাবে অনুষ্ঠিত 31st Night এর অনুষ্ঠানে যেতাম, নববর্ষ উদযাপন করতাম। সাথে থাকতো বন্ধু-বান্ধুবী। রাত ভর নাচা-নাচি, হৈ-হুল্লোর করতাম (না না, উগ্রতা ও মাতলামি বহির্ভুত আনন্দ, আমরা তখন স্কুলের ছোট ক্লাসে পড়তাম, যদিও এখনকার স্কুল যাওয়া So called "শিশু" দের আনন্দের মধ্যেও ছিটে ফোঁটা নেশার কিছু বিন্দু পাওয়া যায়, তবে আমাদের আনন্দ ছিলো একেবারেই বিশুদ্ধ :) )

Social Media, মানুষের মাঝে এখন যতটা বিরাজমান, আজ থেকে ৭/৮বছর আগেও এর এতটা বিস্তার ছিলোনা, হাতের মুঠোয় শুধু ছিলো একখান মুঠো-ফোন। তাই বলে কি কাওকে নতুন বছরের শুভেচ্ছা জানানো যাবেনা? নতুন বছর, আর আমি কাওকে Wish করবোনা তাকি হয়? মোটেও না। তাও আবার খুব সুন্দর একটা message থাকতে হবে।বড় দেখে, সুন্দর সুন্দর শব্দে ভরা নববর্ষের সুন্দর একটি শুভেচ্ছা বার্তা। তখন যারা শুকনা একটা message দিয়ে তাদের কাজ সেড়ে ঘুমিয়ে পরতো, তাদের সেই message আমি মোবাইল থেকে মুছে ফেলতাম। ভাবতাম "মানুষ এত রস-কসহীন হয় কীভাবে? একটি নতুন বছর এসেছে, ইকটু সুন্দর করে তার শুভেচ্ছা জানাও। তা না করে কি এক সাদা মাটা Happy New Year লিখে পাঠিয়ে দিলে? এমন রসহীন message রাখার থেকে না রাখাই ভালো।"

কিন্তু সময় আজ অনেকটা পাল্টে গেছে,..... অনেকটা। এখন ক্লাবে যাওয়ার জন্য মন আর টানেনা। এইবার ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় শিল্পী কে আনা হয়েছে, তাও এই দেশের নয়, ওপার বাংলা এবং ভারতের অতি পরিচিতো শিল্পী Kumar Sanu কে আমন্ত্রণ করা হয়েছে। তার গান আমার ভালো ও লাগে, কিন্তু তাও মনে টানে নি।ছোট বেলায় যেই বন্ধুদের হাত ধরে নাচতাম, তারাও যেন কোথায় হাড়িয়ে গিয়েছে। এখন আমাদের জায়গায় একদল নতুন স্কুল যাওয়া ছেলে-মেয়েরা নাচা-নাচি করে।

শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য এখন আর কোনো সুন্দর শব্দ খুঁজে পাইনা। চিন্তা করে যে কিছু শব্দ বের করে সেগুলো কে সুন্দর করে সাজিয়ে,নববর্ষের একটা সুন্দর message বানাবো, সেই উদ্দীপনাও এখন কেনো যেনো আর নেই। সেই সাদা-মাটা message পাঠানো মানুষদের দলে এখন আমিও যোগ দিয়েছি। যদিও গতকাল নিজের এই পরিবর্তনটি লক্ষ করে, নিজেই ব্যাথিত হয়েছি....অনেক বেশি ব্যাথিত হয়েছি।

নতুন বছর এখন আমার কাছে;
১) পূরনো ক্যালেন্ডার টি ফেলে দেওয়া ( তাও যদি মনে থাকে ;) )
২) তারিখ লেখার সময় একটি অংক পরিবর্তন করে লেখা
কারণ এসব ছাড়া বাকি সবকিছুই তো সেই আগের মতই।

তবে পরিবর্তন আমার মধ্য এসেছে বটে, কিন্তু তা নতুন বছরের মত রাতা- রাতি নয়, এক এক করে এমন অনেক গুলো, উদ্দীপনা বিহীন, উদযাপন বিহীন 31st Night এর মাধ্যমে, অনেক কিছু হারিয়ে ফেলার মাধ্যমে। সেই রসে টৈ-টুম্বুর "আমি" টা কে হারিয়ে ফেলার মাধ্যমে।
অণ্বেষনের জন্য এই অজ্ঞাতের, নিজের কাছে নিজেরই প্রশ্ন......... "সেই হারিয়ে ফেলা "আমি" টাকে কি আর ফিরে পাবো না? কিছুক্ষণের জন্যও না?"


সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×