somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেট ২০১৯ বিশ্বকাপ

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক দেশ যৌথভাবে ইংল্যান্ড ও ওয়েলস। বিশ্বকাপ ক্রিকেটের এই আয়োজন নিয়ে খোদ ব্রিটেনে কোনো সাড়াশব্দ না থাকলেও বাংলাদেশে আদম ব্যবসায়ীরা সরব হয়ে উঠেছেন। তৈরি করছেন আদম ব্যবসার ফাঁদ।
কিছু কিছু ইমিগ্রেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপণ দিয়ে তাদের প্রচারণা চালিয়েছেন। অনলাইনে টিকেটের আবেদন করলেই লটারীতে টিকেট পাওয়া গেলে তারা যাবতীয় ব্যবস্থা করে দেবে ব্রিটেনে আসার। সাধারণ মানুষ অনেকে ধরে নিয়েছেন আমেরিকা যাওয়ার ডিবি লটারীর মতো কোন বিষয়। লটারীতে টিকেট লাগলেই ইংল্যান্ড! বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে এই প্রবণতা লক্ষনীয়। বিজ্ঞাপনে উল্লেখ করা আছে, ব্যাংক একাউন্ট থেকে শুরু করে সবই তারা ম্যানেজ করে দিবে। তাই স্বপ্নের লন্ডনে আসার আশায়, এই ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। যদিও ইতিমধ্যে অনেকেই এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করেছেন টিকেটের জন্য।সাধারণ নিয়মে আইসিসির ওয়েবসাইটে প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশনের কাজটি অনেকেই জানেন না। অনেকের আবার নিজের কোনো ইমেইলও নেই। পরামর্শ দাতা প্রতিষ্ঠানগুলো প্রত্যেক আবেদনকারীর নতুন একটা ইমেইল এড্রেস খুলে দিয়ে তাদের কাছেই এর পাসওয়ার্ড রেখে দেয়, যাতে করে আইসিসির সব যোগাযোগ তাদের মাধ্যমে সম্পন্ন হয়। আর এখানেই প্রতারণার মূল ফাঁদ।

জানা গেছে, আইসিসি কর্তৃপক্ষ কয়েক ধাপে অনলাইনে ক্রিকেট ম্যাচগুলোর টিকেট লটারি করে। ক্রিকেট ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি নামে প্রথমে দুই দফা টিকেট ছাড়ে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের ক্রিকেট খেলোয়ার, কোচসহ ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে লটারি করা হয়। সর্বশেষ লটারি করা হয় সাধারণ দর্শকদের জন্য। সেখানে যে কেউ তার পছন্দের টিমের খেলা দেখার জন্য বিজয়ী হতে পারেন। কিন্তু তার মানে এই নয় যে খেলার টিকেট পেলেই আপনি বিমানের টিকেট কেটে খেলা দেখতে ইংল্যান্ড বা ওয়েলসে চলে আসলেন। এর মানে খেলা দেখতে আসতে হলেও আপনাকে ভিসা নিয়ে ব্রিটেনে আসতে হবে। সাধারণ ভ্রমণ ভিসার মতোই যাবতীয় শর্তাবলী পূরণ করে আপনাকে আবেদন করতে হবে। শুধুমাত্র ভ্রমণের কারণ হিসাবে যুগ হবে বিশ্বকাপ ক্রিকেট দেখার বিষয়টি।

কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে মনঃপুত হলে ভিসা প্রদান করতে পারে। বা না ও করতে পারে। ইংল্যান্ডে বা ব্রিটেনে যে কেউ চাইলেই, খেলার টিকেট ছাড়াও ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারেন। সেই ক্ষেত্রে, ভ্রমণের কারণ, বাংলাদেশে তার সামাজিক অর্থনৈতিক অবস্থানের ওপর নির্ভর করে। পাশাপাশি যে বিষয়টি বিশেষভাবে বিশ্লেষন করে কর্তৃপক্ষ, সেটি হচ্ছে- নির্দিষ্ট মেয়াদ শেষে ভিসা আবেদনকারী ব্যক্তির দেশে ফিরে যাওয়ার সম্ভাবনার ওপর।
এ বিষয়ে লন্ডনের ইমিগ্রেশন আইনজীবী ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, "যারা বিশ্বকাপ ক্রিকেট দেখতে আসতে চান তাঁদের স্বাভাবিক নিয়মে আবেদন করেই আসতে হবে। যদি বাংলাদেশ থেকে খুব বেশী পরিমাণ আবেদন হয়, সেই ক্ষেত্রে হয়তো তারা ইন্টারভিউ এর ব্যবস্থা করতে পারে। সবচেয়ে বড় কথা, যিনি টিকেট জিতলেন তিনি আদৌ ক্রিকেট প্রেমী কী না, তার অতীতে দেশের বাইরে খেলা দেখার রেকর্ড আছে কী না- এই সব বিষয় হোম অফিসের বিবেচনায় থাকবে। তাই এই ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, তাই যারা বিভিন্ন পরামর্শ দাতা প্রতিষ্ঠানের মাধ্যমে টিকেটের জন্য আবেদন করেছেন, তাদের চোখ-কান খোলা রাখতে হবে। টিকেট পেলেও কোনো অবস্থায়ই অগ্রীম টাকা-পয়সা লেনদেন করা যাবে না।
উল্লেখ্য, ২০১৯ সালে ৩০ মে থেকে শুরু হয়ে ১৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ বিশ্বের ১০টি দেশ অংশ নিবে

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

বিজ্ঞানীরাও একেশ্বরবাদী হতে পারেন - আইজ্যাক নিউটন তা প্রমাণ করে গিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ রাত ৯:৪০



প্রত্যেক মহান বিজ্ঞানীই নিজের জীবনে ধর্ম নিয়ে গবেষনা করে গিয়েছেন। এমনটাই আমার বিশ্বাস ছিলো। সামুতে আমি এই নিয়ে আগেও লিখেছি। তারপরও, কয়েক দিন স্টাডি করার পরে বুঝতে পারলাম-... ...বাকিটুকু পড়ুন

মত প্রকাশের স্বাধীনতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

×