বিদ্যুৎ সংকটঃ
বাংলাদেশকে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করতে হলে বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশে যে জ্বালানি সম্পদ আছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
বর্তমান দিনবদলের সরকারকে জনস্বার্থকে প্রাধান্য দিয়েই সকল কাজ করতে হবে। গ্যাস ও কয়লা রপ্তানি না করা, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করা ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিতে হবে। ব্যবস্থাপক যদি সৎ না হয় তাহলে ব্যবস্থাপনা কখনোই ভালো হবে না।
এ দেশের মানুষ সচেতন। তারা নিজের সম্পদ অন্যের কাছে দেবে না।
আইন করে উপায়ে গ্যাস ও কয়লা রপ্তানির পথ বন্ধ করতে হবে।
সুপারিশঃ পুরো বিদ্যুৎ খাতের দাতাতাড়িত সংস্কার পুনর্বিবেচনা করা দরকার। জনস্বার্থে নতুনভাবে 'বিদ্যুৎ খাত উন্নয়ন পরিকল্পনা' গ্রহণ করা দরকার।
বিদেশে কয়লা রপ্তানি ও উন্মুক্ত খনন পদ্ধতির সকল বিধান বাতিল করে জনস্বার্থে কয়লানীতি ও জ্বালানিনীতি প্রণয়ন করতে হবে। জাতীয় ও
জনস্বার্থবিরোধী সকল পিএসসি (সম্পূরক চুক্তি বা সাপ্লিমেন্টাল এগ্রিমেন্টসহ) বাতিলসহ থার্ডরাউন্ড বিডিং বাতিল করতে হবে।
খনিজ সম্পদের জাতীয় চুক্তির ক্ষেত্রে সকল গোপনীয়তা পরিহার করতে হবে। এ ক্ষেত্রে জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে।
জ্বালানি খাতে সংঘটিত সকল দুর্নীতির বিচার করতে হবে।
জ্বালানি খাতে বিতর্কিত, অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগ বাতিল করতে হবে।
জ্বালানি খাতে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে।
সমুদ্রসীমার ওপরে বাংলাদেশের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



