somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাটশিল্প ও পাটচাষী

২৩ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাটশিল্প ও পাটচাষী
আদমজীসহ বন্ধ পাটকল ও অন্যান্য সকল কল-কারখানা চালু করে পাট ও বস্ত্র খাতের পুনরুজ্জীবন ঘটিয়ে জাতীয় অর্থনীতির ভিত্তি মজবুত করে পাটচাষীদের রক্ষা করা ও কৃষক-শ্রমিকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মহাজোট সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।
২০০২ সালের ৩০ জুন এশিয়ার বৃহৎ পাট কল আদমজীকে টুঁটি টিপে হত্যা করা তথা বন্ধ করার ৭ বছর অতিবাহিত হয়েছে। তৎকালীন শাসকশ্রেণী সাম্রাজ্যবাদী বিশ্বব্যাংক, আইএমএফ-এর প্রেসক্রিপশনে আদমজীসহ পাটকলসমূহ একের পর এক বন্ধ করে দিয়ে দেশীয় শিল্পকে জাতীয় শক্তির ভিত্তি থেকে সরিয়ে পরনির্ভরশীলতার জায়গায় ঠেলে দিয়েছিল। যেখানে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করে একদিকে দেশের বেকার সমস্যার সমাধান অপরদিকে শিল্পের দেশীয় কাঁচামাল যোগানদাতা হিসেবে পাটচাষী, কৃষক-কৃষিকে রক্ষা করা দরকার ছিল সেখানে পাটকল, চিনিকলসহ কৃষিভিত্তিক শিল্প-কল কারখানা বন্ধ করে দিয়ে দেশকে অনিশ্চয়তা ও বাজার হুমকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
আদমজী মিলটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৪৫ সালে। ১৯৫১ সালের ১৭ জুন মিলটি উৎপাদন শুরু করে। এর মালিক ছিলেন পাকিস্তানের খ্যাত ২২ পরিবারের একটি, আদমজী পরিবার। স্বাধীনতার পর, ১৯৭৪ সালের ২৬ মার্চ, তৎকালীন প্রেসিডেন্টের আদেশ বলে মিলটি জাতীয়করণ করা হয়। পরিচালনার দায়িত্ব পায় বাংলাদেশ পাটকল কর্পোরেশন, সংক্ষেপে, বিজেএমসি।
আদমজী মিল ৩টি বড় বড় মিলের সমন্বয়ে গঠিত। জাতীয়করণের পর এগুলোর নাম দেয়া হয় ১, ২ ও ৩ নং মিল। এর মধ্যে ১ নং মিলটি স্থাপিত হয় ১৯৫১ সালে। এটিকে বলা হয় কার্পেট বেকিং মিল। এর আরেক নাম ব্রডলুম বিভাগ। এখানে কার্পেট উৎপাদন শুরু হয় ১৯৬৪ সাল থেকে। ২ নং
মিলটিকে বলা হয় লেমিনেটেড মিল, স্থাপিত হয় ১৯৫২ সালে, কাজ শুরু হয় ১৯৬৩ সাল থেকে। ৩ নং মিলটি হল কটন বেকিং মিল, স্থাপিত ১৯৫৫
সালে, উৎপাদনে যায় ১৯৬৬ সালে। আদমজীতে মোট ইউনিট ছিল ৫টি। ৪ টি ন্যারো লুম ও এবিসি ১টি।
আদমজীতে শুধু পাটজাত দ্রব্য নয়, যন্ত্রপাতি মেরামত থেকে শুরু করে নানা যন্ত্রপাতি উৎপাদন এবং আরও বহু রকমের পণ্য উৎপাদনের সাথেও মিলটি যুক্ত ছিল। এদেশে শিল্পের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এর ছিল গুরুত্বপূর্ণ অবদান। আদমজী জুট মিলে উৎপাদিত পণ্যের ৯০ ভাগই ছিল রপ্তানি পণ্য। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইডেন, কানাডা, রাশিয়া, রোমানিয়া, মধ্যপ্রাচ্য, হল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, হাঙ্গেরি,বুলগেরিয়া, জাপানসহ বিশ্বের বিস্তৃত অঞ্চলজুড়ে তা রপ্তানি হত।
১৯৫১ থেকে '৭০ সাল পর্যন্ত এ কারখানা দিয়েই আদমজী ২২ পরিবারের শীর্ষে উঠেছিল। করাচী-পিন্ডিতে সম্পদ পাচার সত্ত্বেও এই
কারখানার মুনাফা দিয়েই আদমজী এদেশে আরও ১৩টি কারখানা করেছিল। অথচ স্বাধীন দেশে লোকসানের কথা বলে প্রায় ৩০ হাজার শ্রমিককমর্চারিকে বেকার করে আদমজী নগরকেন্দ্রিক শত শত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান লাটে তুলে কারখানাটিকে বন্ধ করা হলো। বিশ্বব্যাপী পাটের বাজার যখন বাড়ছে তখন ১৯৮২ সালেও যেখানে ৮৮টি পাটকল ছিল বর্তমানে রাষ্ট্রায়ত্ত খাতে কাগজপত্রে মাত্র ২২টি রয়েছে। আসলে ৭টি পাটকল বন্ধ রয়েছে।
'৬৮ সালে লাভের কারখানায় জেনারেল ম্যানেজার ছিল ১ জন, ম্যানেজার ছিল ৬ জন। স্বাধীনতাত্তোর ডাইরেক্টর ১ জন, জেনারেল ম্যানেজার ৮ জন
এবং ম্যানেজার ১৩ জনসহ শাসকশ্রেণীর আজ্ঞাবহ মাথাভারী দুর্নীতিবাজ প্রশাসন দাঁড় করানো হয়েছিল। সুস্থ ট্রেড ইউনিয়ন আন্দোলনকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে কখনই গড়ে উঠতে দেয়া হয়নি। সরকার ঢালাওভাবে বলছে স্বাধীনতার পর থেকেই আদমজীতে লোকসান হচ্ছে। অথচ ১৯৭৪ সালে এই কারখানা লাভ করেছিল ৮৫ কোটি টাকা। ১৯৭৯-'৮০ ও '৮২-'৮৩-তেও লাভ করার নজির আছে। যারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের দলে ভিড়ে অথবা নতুনভাবে গজিয়ে ওঠা কথিত শ্রমিক নেতৃত্ব আদমজী প্রশাসনের যোগসাজশে কোটি কোটি টাকা লুট করার ঘটনাও রয়েছে। আদমজী যখন বন্ধ করা হয় তখন ভারতে নতুন ৬টি পাটকল স্থাপনের কাজ শুরু হয়। এইভাবে সম্প্রসারিত বিশ্ব পাটের বাজার ভারতের হাতে তুলে দেয়া হয়েছে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×