somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুকে ভালোবাসুন...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসুল (দঃ) এর বাণী,‘সে আমাদের দলভূক্ত নয়,যে ছোটদের দয়া করেনা এবং বড়দের সম্মান করেনা।’

ছবিতে যে বাচ্চাটিকে দেখছেন, তার বয়স কত হতে পারে? ৫/৬ হবে হয়তো। এই বয়সের একটা শিশুর পায়ে শিকল বাঁধা দেখলে কেমন লাগে?
এবার মূল ঘটনায় আসি। দিন কয়েক আগের কথা। বিকাল বেলায় ক্যাম্পাস থেকে ফিরছিলাম।ষোলশহর স্টেশনে নেমে বাসার দিকে হাঁটা দিলাম। সাথে বন্ধু বাকী বিল্লাহ ও আবু সাইদ। হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো রেলওয়ের পাশের ঝুপড়ি ঘরের পাশে একটা ছোট্ট শিশুর পায়ে শিকল বাঁধা। তারপরেও হাঁটতে থকলাম,কারন আমরা এখন এসবে অভ্যস্ত হয়ে গেছি কিনা!
কিছুদূর যাওয়ার পর মনে হলো কিছু একটা করা দরকার। এ সময় সাঈদ বললো, ‘চল ওদেরকে কিছু বলা দরকার’। ঘটনাস্থলে ফিরে গেলাম আমরা। গিয়ে দেখি নির্মম ঠাট্টা চলছে সেখানে,কুশীলব কিছু বয়স্ক মানুষ। মাঝ বয়সী একজন বলছে, ‘অই ছেমরি,হাটতে পারতি না,ফাল দে’।
মেজাজ পুরাই খারাপ হয়ে গেলো। 'কে শিকল পরিয়েছে’,জানতে চাইলাম।
‘আমি বানছি,কুনু সমইস্যা?’ গা-ছাড়া ভাব নিয়ে বললো বছর তিরিশের এক লোক।
এদিকে সাইদ তো পুরাই গরম,যাকে বলে একেবারে ‘তেলে বেগুনে জ্বলে উঠা’।গরম গরম অনেক কথা শুনিয়ে বললো, ‘এ রকম আর দেখলে পুলিশ নিয়ে আসবো’। এতে কাজ হয়েছে মনে হলো। এ টা ভেবে স্বস্তি পেলাম যে,মানুষ এখনো পুলিশকে শ্রদ্ধা (নাকি ভয়!)করে।এবার সবাই বললো যে তার মা’ই বেঁধেছে তাকে। মাকে এরি মধ্যে খবর দেয়া হয়ে গেছে। তিনি জানালেন-বাচ্চা বেশি দুষ্টুমি করে,তাই এই ব্যবস্থা। আমরা তাকে ভালোভাবে বুঝালাম। এবার তিনি বুঝতে পারলেন বলে মনে হলো। আমরা একবুক তৃপ্তি নিয়ে বাসার পানে রওয়ানা হলাম।

অনুরোধ:- ছোট বয়সের যে কোন আঘাত তাদেরকে সারাজীবন তাড়িত করে। তাই শিশুদের প্রতি দয়ালু হোন। মনে রাখবেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×