somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

সত্যান্বেষী

আমার পরিসংখ্যান

আবেদ আল ইসলাম
quote icon
আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

একটি শবে বরাতের গল্প

লিখেছেন আবেদ আল ইসলাম, ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৯

“কোরআনে নাই, হাদীসে নাই, আরবে নাই, আযমে নাই, কোথাও নাই। সব বে‘দাত।” হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলে চললেন মেজকাকু।

মেজকাকু এরকমই। কখন কী বলে, কী বলতে কী বলে, আগামাথা ধরতে পারি না। মতিগতি বুঝা বড় দায়। এখন কী নিয়ে খেপলেন, সেটাও আন্দাজ করতে পারছি না। জিজ্ঞেস যে করবো, তাও... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২১৩৩ বার পঠিত     ০ like!

মাস্তিক মুসলিম

লিখেছেন আবেদ আল ইসলাম, ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭

এতোদিন ‘মডারেট মুসলিম’ নাম শুনেছি, এখন নতুন আরেক ধরণের মুসলিম চোখে পড়ছে- মাস্তিক মুসলিম! ভ্রু কুঁচকে হয়তো ভাবছেন এ আবার কেমন মুসলিম রে বাবা! চলুন তাইলে পরিচয় করিয়ে দিই।

মাস্তির বিপরীত সংযম। সেজন্য শুরু করি রোযা থেকেই। মাস্তিকরা রোযা না রাখলেও ইফতারে থাকে আইটেমের বিশাল বহর। রোযার পুণ্যি থেকে বঞ্চিত হলোইবা,... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৭৩১ বার পঠিত     ৩ like!

রংপুরে ফেসবুক স্ট্যাটাসের জের: নিহত ১, কোনদিকে যাচ্ছি আমরা?

লিখেছেন আবেদ আল ইসলাম, ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৩


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে আজ শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানার পুলিশ গিয়ে শটগানের গুলি ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ৬৫৪ বার পঠিত     ২ like!

ডিবি মানে (রম্যছড়া)

লিখেছেন আবেদ আল ইসলাম, ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০

BBC-র মানে বেলা বিস্কুট কোম্পানি! কমন পড়েছে নিশ্চয়ই। বহুল চর্চিত এমন অনেক শব্দ আছে যেগুলো ভাঙলে অন্যরকম কিছু শব্দও তৈরি হয়। চলুন, আমরাও চেষ্টা করি...

ডিবি মানে
আবেদ আল ইসলাম

ডিবি মানে ডাকু বাহিনী
নিত্যদিনে আজব কাহিনি,
হামলে পড়ে লোভে
মানুষ পোড়ে ক্ষোভে।

ডিবি মানে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৩৯ বার পঠিত     ০ like!

আমাদের এই নগরে স্বাগতম

লিখেছেন আবেদ আল ইসলাম, ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৫


চট্টগ্রাম শহরে কি কোন বাতের রোগী আছে? থাকার তো কথা নয়। তারপরেও কারো বাত থেকে থাকলে রাস্তায় বেরিয়ে পড়ুন। উঠে পড়ুন কোন লোকাল পরিবহনে। সপ্তাহে এরকম আধ ঘন্টার জার্নি পারে আপনাকে চিরতরে বাতের ব্যথা থেকে মুক্তি দিতে । তবে একটু সতর্ক থাকবেন, মাত্রাতিরিক্ত ঝাঁকুনিতে আবার হাত-পা-কোমরের জোড়া যেন খুলে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     ০ like!

আচরণে পশু হলে মানুষ হয়ে লাভটা কী?

লিখেছেন আবেদ আল ইসলাম, ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬


একটা চড়ের দাম কতো হতে পারে বলুন তো? তাও যদি পূর্ণ বয়স্ক কোন মানুষ কষে দেয়? ভাবছেন পাগল হয়ে গেলাম কিনা! চড়ের কোন মূল্য হয় নাকি? হয়। আলবৎ হয়।

চট্টগ্রাম শহরে যারা থাকেন, সবাই জানেন- গত শনিবার বিকেলে প্রবল বর্ষণে শহরের প্রায়... বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ৪৯৭ বার পঠিত     ০ like!

ত্যাগ; না উৎসব?

লিখেছেন আবেদ আল ইসলাম, ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৯:০৯



ক'দিন বাদেই ইদুল আদ্বহা বা কুরবানির ইদ। নানান দেশে এর ভিন্ন ভিন্ন নাম যেমন- বকরা ঈদ,ঈদুন নাহর ইত্যাদি নাম দেখা যায়।

'কুরবান' মানে কী?
ত্যাগ করা,উৎসর্গ করা ইত্যাদি। আবার 'কারিবুন' মূল ধরলে অর্থ হয় নিকটবর্তী হওয়া। 'আদ্বহা' শব্দের অর্থ - রক্ত প্রবাহিত করা। মোদ্দাকথা- ত্যাগের মাধ্যমে, হালাল পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৪৮ বার পঠিত     ০ like!

কুরবানি; নাকি বানভাসি: কোনটা গুরুত্বপূর্ণ?

লিখেছেন আবেদ আল ইসলাম, ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৯

দেশজুড়ে চলছে ভয়াবহ বন্যা। ভুক্তভোগী মানুষের হাহাকারে বুক ভারী হয়, চোখের পাতা ভারী হয়ে আসে। তাদের দুঃখে দুঃখী হয়ে অসংখ্য তরুন-যুবক-বৃদ্ধ, বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। তাদের দুঃখ ঘুচানোর চেষ্টা করছে। এরকমই তো হওয়া চাই। একজনের কষ্ট অন্যজন অনুভব করবে। তার কষ্ট দূর করতে চেষ্টা করবে। (যদিও নিন্দুকেরা বলে এখানে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     ০ like!

দাওরায়ে মাস্টার্স : নির্বাচিত উক্তি

লিখেছেন আবেদ আল ইসলাম, ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৪


★ এক দেশে দুই ধারার স্বীকৃত ইসলামী শিক্ষা চলতে দেয়া যায়না।ক্বওমীরা স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে তবে তা হতে হবে যথাযথ নিয়ম অনুসারে। আমরা মনে করি একই কারিকুলামে একই বোর্ড/বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামী শিক্ষাকে নিয়ে আসা হোক, অন্যথায় মুসলমানদের মাঝে বৈষম্য প্রকট আকার ধারন করবে।

★ ভার্সিটির মাস্টার্স আর কাওমী দাওরা এক... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৮৮ বার পঠিত     ০ like!

কাওমী সনদ যৌক্তিক?

লিখেছেন আবেদ আল ইসলাম, ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০১

বাংলাদেশে প্রচলিত সরকার অনুমোদিত শিক্ষার দুটি ধারা রয়েছে। এর একটি মাদরাসা, অপরটি সাধারণ। আলাদা শিক্ষাব্যবস্থা হলেও দুটি ধারায়ই কিছু কমন সাবজেক্ট পড়ানো হয়। ধর্মীয় শিক্ষাকে প্রাধাণ্য দিয়ে বাংলা, ইংরেজী, গণিত, ভূগোল, বিজ্ঞান থেকে শুরু করে আলিয়া মাদরাসায় সাধারণ শিক্ষার প্রায় সব সাবজেক্টই পড়ানো হয়। দুটো ধারায়ই একটা স্টান্ডার্ড সিলেবাস ফলো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     ০ like!

একদিনের বাঙালির নববর্ষ!

লিখেছেন আবেদ আল ইসলাম, ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৬



বাঙলা মায়ের এ্যাংলা পোলার নিউ ইয়ার সেলিব্রেশন...

- সকালে ঘুম থেইকা উইঠা পান্তা-ইলিশ দিয়া ব্রেকফাস্ট করলাম। এরপর ফ্রেন্ডদের সাথে হ্যাংআউট। দ্যান জিএফরে লইয়া রেস্টুরেন্টে গেলাম। বিকালে একটা প্রোগ্রাম ছিলো, সবাই মিল্যা ড্যান্স, মাস্তি করলাম। রাতে আবার একটা পার্টি ছিলো। ব্রো, সেই জোস হইসে। খুব ইনজয় করলাম।

- বাবা-মা অথবা পরিবারের সদস্যদের সাথে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     ০ like!

কুমিল্লা বিভাগ চাই চাই- এর কোন বিকল্প নাই

লিখেছেন আবেদ আল ইসলাম, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবী, প্রাণের দাবী “কুমিল্লা বিভাগ”। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম অবশেষে সফলতার পথে। মাননীয় প্রধানমন্ত্রীও বছরখানেক পূর্বে “কুমিল্লা বিভাগ” বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। আমরা আশায় বুক বেঁধেছি। কিন্তু এখন নতুন করে আরেক ঝামেলা শুরু হয়েছে। এখন কুমিল্লা বাদ দিয়ে নতুন বিভাগের নাম ‘ময়নামতি’ করার কথা হচ্ছে। আমি এ সিদ্ধান্তের প্রতিবাদ জানাই।

কুমিল্লা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৫১৬ বার পঠিত     ০ like!

আমাকে ভুঁড়ি নিয়ে থাকতে দাও...

লিখেছেন আবেদ আল ইসলাম, ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৫

অনেকেই দেখছি দেওয়ানবাগী পীরের বিশাল ভুঁড়ি নিয়ে নানান কিসিমের বাঁকা বাঁকা কথা বলছেন। কেউ বলছেন ভুঁড়ি তো নয়, আস্ত জাহান্নাম। আবার কেউ বলছেন এটা নাকি কেরামতির গুদাম। আরে ভাই, আপনাদের কারনে তো দেখছি মানুষে খাওয়া-দাওয়া ছেড়ে উপোস করে মরতে হবে!

আপনাদের বলছি, শুনুন, এটাও বাজানের একটা ইস্পিশাল কেরামতি!
ধুত্তুরি! মাথা চুলকাচ্ছেন ক্যান?... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪৯৪ বার পঠিত     ০ like!

শিশুকে ভালোবাসুন...

লিখেছেন আবেদ আল ইসলাম, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪১

রাসুল (দঃ) এর বাণী,‘সে আমাদের দলভূক্ত নয়,যে ছোটদের দয়া করেনা এবং বড়দের সম্মান করেনা।’

ছবিতে যে বাচ্চাটিকে দেখছেন, তার বয়স কত হতে পারে? ৫/৬ হবে হয়তো। এই বয়সের একটা শিশুর পায়ে শিকল বাঁধা দেখলে কেমন লাগে?
এবার মূল ঘটনায় আসি। দিন কয়েক আগের কথা। বিকাল বেলায় ক্যাম্পাস থেকে ফিরছিলাম।ষোলশহর স্টেশনে নেমে বাসার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩২১ বার পঠিত     ১ like!

একটি বাঁশ কাহিনী...

লিখেছেন আবেদ আল ইসলাম, ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২৩

বাঙালি অর্থাৎ আমরা বাঁশের ব্যবহারে অত্যন্ত সিদ্ধহস্ত।প্রাত্যহিক জীবনে আমাদের সাথে বাঁশ মিলেমিশে একাকার হয়ে আছে। কারো পিছনে বাঁশ দিতে না পারলে আমাদের ঘুম হয়না। মাথা ঝিমঝিম করে, চোখ পিটপিট করে, গা ম্যাজম্যাজ করে, দাঁত টনটন করে। সোজা কথায় আমাদের স্বাভাবিক জীবনে ছন্দপতন ঘটে। এই বাঁশ আমাদের সাহিত্যানুরাগীদেরও যথেষ্টভাবে পটাতে সক্ষম... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৫৬৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৯৪০৭ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ