
চট্টগ্রাম শহরে কি কোন বাতের রোগী আছে? থাকার তো কথা নয়। তারপরেও কারো বাত থেকে থাকলে রাস্তায় বেরিয়ে পড়ুন। উঠে পড়ুন কোন লোকাল পরিবহনে। সপ্তাহে এরকম আধ ঘন্টার জার্নি পারে আপনাকে চিরতরে বাতের ব্যথা থেকে মুক্তি দিতে । তবে একটু সতর্ক থাকবেন, মাত্রাতিরিক্ত ঝাঁকুনিতে আবার হাত-পা-কোমরের জোড়া যেন খুলে না যায়!
শাওয়ারে কিংবা বালতির পানিতে গোসল করতে করতে আপনি কি ত্যক্ত-বিরক্ত?
এরও সমাধান আছে। শুধু বৃষ্টির জন্য একটু অপেক্ষা করুন। শহরের যে কোন রাস্তায় মনের সুখে সাঁতার কাটতে পারবেন।
মশা মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মশার কামড় বিহীন জীবন নুন ছাড়া ডালের মতো। কোন কারনে আপনি যদি মশার কামড় মিস করেন, তবে চলে আসুন। ইহজনমে আর ভুলতে পারবেন না।

মহাসড়কে পুকুর কেটে মৎস চাষ প্রকল্প করার সুপ্ত খায়েশ আছে আপনার? তবে মেগাসিটিতে এসে চেষ্টা করে দেখতে পারেন।
আহা! মৎস মারিব খাইবো সুখে
কী আনন্দ লাগছে বুকে!
স্বাগতম আমাদের এই মেগাসিটিতে !
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




