somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আচরণে পশু হলে মানুষ হয়ে লাভটা কী?

২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা চড়ের দাম কতো হতে পারে বলুন তো? তাও যদি পূর্ণ বয়স্ক কোন মানুষ কষে দেয়? ভাবছেন পাগল হয়ে গেলাম কিনা! চড়ের কোন মূল্য হয় নাকি? হয়। আলবৎ হয়।

চট্টগ্রাম শহরে যারা থাকেন, সবাই জানেন- গত শনিবার বিকেলে প্রবল বর্ষণে শহরের প্রায় সব রাস্তাই পানিতে তলিয়ে যায়। সেই সন্ধ্যায় ঘুটঘুটে অন্ধকারে হাঁটুজল ভেঙে বের হয়েছিলাম বাসার কাছাকাছি মুদি দোকানে কিছু কেনাকাটা করতে। তো পথে দেখি একলোক সেই হাঁটু পানিতে হাত-পা ছড়িয়ে বসে আছে। পাশে রিকশা দাঁড়ানো। ভাবলাম মেগাসিটির গাড্ডায় পড়ে হয়তো বেচারা ভূপাতিত হয়েছে। আশেপাশে মোটামুটি মানুষের জটলা। বাঙালি আবার কাউকে হেনস্থা হতে দেখলে যথেষ্ট পুলকিত হয়!

খানিক বাদে এক জোয়ান লোক রাস্তায় পড়ে থাকা লোকটাকে হিড়হিড় করে টেনে নিয়ে আসলো পাশের একটি ধর্মীয় উপাসনালয়ের আঙিনায়। যাক, ভালোই হলো। সাহায্য করার মতো একজনকে তো পাওয়া গেলো! মনে মনে যখন একথা ভাবছি, তখনই ঠাস ঠাস চড়ের আওয়াজ। সাথে খাঁটি আঞ্চলিক ভাষায় খিস্তি- মা...র পোলা, তোরে রিকসা চালানো শিখাইছে কেডা? তোর মালিক রে খবর দে... ইত্যাদি ইত্যাদি।

বুঝতে পারলাম রাস্তায় পড়ে থাকা লোকটি রিক্সাওয়ালা। উদ্ধারকারী লোকটিই তার উপর মহাখাপ্পা! ঘটনার অাকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। ইতোমধ্যে হুজুর টাইপের এক লোক এসে আক্রমনকারীকে সরিয়ে নেয়। আমিও হাঁটুজল ভেঙে দোকানের দিকে রওনা দিই।

ফেরার পথে দেখি লোকটি অজ্ঞান হয়ে পড়ে আছে। মারের চোটে রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে পড়ে আছে। আরেক দফা টর্নেডো নিশ্চয়ই বইয়ে দিয়েছিলো। পাওয়ারফুল লোকদের এটা পাওয়ারতান্ত্রিক অধিকার। ক্ষমতাহীনদের তারা চাইলে যখন-তখন রামধোলাই করতে পারে। এই পাওয়ার বংশানুক্রমে বা পাওয়ারফুল লোকদের সংস্পর্শে সংক্রমিত হয়।

এ ঘটনাপ্রবাহ আমার চোখের সামনে। এর পেছনে আছে আরো করুণ কাহিনি। ঘটনাস্থলে উপস্থিত দুজন জানালো- রিক্সাওয়ালার দাবীকৃত ভাড়া পছন্দ না হওয়ায় লোকটি তাকে লাথি দিয়ে রিক্সা থেকে রাস্তায় ফেলে দেয় এবং পরে চড়-থাপ্পড মারা লোকটিই সেই লোক।

আচ্ছা, রিক্সাওয়ালা কত টাকা বেশি দাবী করতে পারে? ১০/২০ টাকাই তো। তার জন্য এতোটা অমানবিক আচরণ করতে হবে? উনার কথার উপর একজন রিক্সাওয়ালা কথা বলবে সেটা তিনি সহ্য করতে পারেননি। ইগো হার্ট হয়েছিলো। কেন বাবা? তোর এতো ইগোর কারণটা কী? রিক্সাওয়ালার চেয়ে তোর কোন একটা অঙ্গ বেশি আছে? নেই। তাইলে কিসের ইগো রে তোর? দশ টাকা না হয় বেশি চাইলো, তার জন্য নিরিহ রিক্সাওয়ালাকে ফ্রি কিক দিয়ে রাস্তায় ফেলে দিতে হবে? এজন্য তাকে পাঞ্চ ব্যাগ বানিয়ে ফ্রি স্টাইল মারামারির ( মারামারি না বলে শুধু মার বলা উচিত) প্র্যাকটিস চালাতে হবে?

বলুন এবার, একটা চড়ের দাম কতো? চড় পড়বে কঠিন, কিন্তু টাকা বায়বীয়! যারটা তার পকেটেই থাকবে। মাঝখান থেকে দূর্বল লোকেরা মার খেয়ে যাবে। এই ভদ্রলোকেরা বলেন- ছোটলোকদের মাঝেমধ্যে মার না দিলে নাকি বেয়াদব হয়ে যায়! আপনি বলুন তো, আসল ছোটলোক কে বা কারা?

ছবি পরিচিতিঃ রাস্তায় পড়ে থাকা রিক্সাওয়ালা। মারের এবং অজ্ঞান অবস্থার ছবি তুলতে পারিনি। উন্মত্ত দু-পেয়ে হায়েনার পাশে থেকে ছবি তোলার সাহস হয়নি আমার।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×