somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাস্তিক মুসলিম

০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতোদিন ‘মডারেট মুসলিম’ নাম শুনেছি, এখন নতুন আরেক ধরণের মুসলিম চোখে পড়ছে- মাস্তিক মুসলিম! ভ্রু কুঁচকে হয়তো ভাবছেন এ আবার কেমন মুসলিম রে বাবা! চলুন তাইলে পরিচয় করিয়ে দিই।

মাস্তির বিপরীত সংযম। সেজন্য শুরু করি রোযা থেকেই। মাস্তিকরা রোযা না রাখলেও ইফতারে থাকে আইটেমের বিশাল বহর। রোযার পুণ্যি থেকে বঞ্চিত হলোইবা, কিন্তু ইফতারের স্বাদ থেকে মাহরুম হওয়ার মতো নফরমান বান্দাহ নয় এরা! আর যদি কোনক্রমে রোযা রাখেও, প্রতি মুহূর্তের ফিলিং ছবিসমেত ফেসবুকে পোস্ট হবে। ঈদের প্রস্তুতি শুরু হয় রোযার আগে থেকেই! ঈদের জামাতে না আসলেও অন্যদিকে ডিজে পার্টির প্রস্তুতি চলে। বিকেল থেকেই শুরু হয় পার্টি। ঈদ সেলিব্রেশন পার্টি। কেউ কেউ তো আরো কয়েকধাপ এগিয়ে। চাঁদ উঠার সাথে সাথেই নানান কিসিমের যন্ত্রসহযোগে গান বাজানো শুরু করে, এবং সেটা অবশ্যই হিন্দি গান! পরের দিন শুরু হয় সফর। খোলা ট্রাকে সাউন্স সিস্টেমে উচ্চ আওয়াজে গান বাজিয়ে পাড়া কাঁপিয়ে যাত্রা। সাথে তাণ্ডবনৃত্য! যদিও তাদের এই সফর আমাদের জন্য suffer!

এই তো গেলো রোযার ঈদ। এবার আসি কুরবানির ঈদে। কুরবানির প্রথম প্রস্তুতি শুরু হয় গরুর হাট থেকে। বিরাট গরুর সাথে বিরাট একটা গ্রুপ ছবি না হোক; অন্তত একটা সেলফি তো নেয়া চাইই চাই। এরপর গরু কিনলে সেটার মূল্য, সাথে বিগত কয়েকবছরেরটাও জানিয়ে সেলফিসমেত ফেসবুকে পোস্ট দিবে।
ফর এক্সাম্পল-

“হাই গাইজ,
কুরবানির গরু কিনলাম। ১ লাখ ৩০ হাজার। কেমন হলো? অবশ্য গতবারেরটার চেয়ে একটু বেশি দাম পড়েছে। গতবার কিনেছি ১ লাখ ২৮ হাজার দিয়ে! এর আগেরটা ১ লাখ ২০ দিয়ে।”

এবার জবাহ্'র ছবি, গরুর উপরে বসা ছবি, গোস্ত খাওয়ার ছবি সব ফেসবুকে আপলোড হবে। এরপর মৌজ মাস্তি কি বাদ যাবে? অবশ্যই না। আবার রোযার ঈদের পুনরাবৃত্তি!

ধর্মীয় অনুষ্ঠানে যদি এতোটা লাগামছাড়া হয়, তাহলে ধর্মে অননুমোদিত বা সম্পর্কহীন অনুষ্ঠানে এরা কেমন করে বা করবে ভাবুন তো! এদের নিউইয়ার সেলিব্রেশন দেখে পশ্চিমারও হয়তো মনের দুঃখে কেঁদে ফেলবে কিংবা হাসতে হাসতে জ্ঞান হারাবে। দুই দিনের বৈরাগী, ভাতেরে কয় অন্ন! বিজয় দিবস উদযাপন দেখলে আমার ভয় হয়- এই বুঝি শহীদেরা জিন্দা হয়ে ওদের গলা টিপে খুন করে ফেলে! ভাষা দিবস উদযাপন করা দেখলে সালাম, জাব্বার, রফিক, বরকতেরা হার্ট এ্যাটাক করতো! বাংলা নববর্ষ উদযাপন দেখলে মহামতি আকবর বলতো, “হায় খোদা! ক্যান যে এই জাতিরে নতুন পঞ্জিকা দিলাম!!!”


ভাবছেন ওরা ধর্ম কর্ম কিছু করে না? করে করে। আলবৎ করে। আপনার আমার চেয়ে বেশি করে! ফি বছর বড় বক্তা দাওয়াত দিয়ে আজিমুশ্বান মাহফিলের আয়োজন করে। বিরাট গরু ছাগলের হাট থেকে বিশাল বিশাল গরু কিনে বিরিয়ানি করে মানুষদের খাওয়ায়। তীর্থে যায়। নারী-পুরুষের ভেদাভেদ ভুলে মাইক বাজিয়ে বড় বড় ওরসগুলোতে শরীক হয়। গরু-মহিষ দান করে দো-জাহানের অশেষ নেকি হাসিল করে। ওরস আয়োজকদের পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা লাভ করে। আর কী চাই?

তবে একটা বিষয়ে আপনাকে গ্যারান্টি দিতে পারি- এদেরকে জুম্মা ছাড়া অন্য নামায কষ্মিনকালেও আদায় করতে নাও দেখতে পারেন। যেখানে আনন্দ ফুর্তি, সেখানেই এদের পাওয়া যাবে। ধর্ম-অধর্ম কোন ম্যাটার না।

ওহ, আরেকটা বিষয়ে বলতে ভুলে গেছি। পুজো, হোলি বা বলি; মন্দির, প্যাগোডা, চার্চ কিংবা গির্জায় ওদের অবাধ পদচারণা দেখতে পারেন। ওরা বেশ কালচার্ড আর অসাম্প্রদায়িক তো! আমরা না হয় একটু পিছিয়েই থাকলাম। তাতে এমন আর কি হাতি-ঘোড়া বয়ে গেলো!
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৭
১৫টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×