ডিবি মানে (রম্যছড়া)
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
BBC-র মানে বেলা বিস্কুট কোম্পানি! কমন পড়েছে নিশ্চয়ই। বহুল চর্চিত এমন অনেক শব্দ আছে যেগুলো ভাঙলে অন্যরকম কিছু শব্দও তৈরি হয়। চলুন, আমরাও চেষ্টা করি...
ডিবি মানে
আবেদ আল ইসলাম
ডিবি মানে ডাকু বাহিনী
নিত্যদিনে আজব কাহিনি,
হামলে পড়ে লোভে
মানুষ পোড়ে ক্ষোভে।
ডিবি মানে দাদা ভাই
সারাক্ষণ খাই খাই!
ভালো-মন্দের বিচার নাই
সাপটে পোরে মুখে।
ডিবি মানে ডাইনি বুড়ি
সহজে তো দেয় না ছাড়ি,
নখর আছে শিংও আছে
গল্পে নয়; বাস্তবে।
ডিবি মানে ডাণ্ডার বাড়ি
যে খায় সে বুঝে,
বেড়ায় ক্ষেত খেলে তবে
তার সাথে কে জুঝে!
ডিবি মানে দাগাবাজ
নাইরে শরম নাইরে লাজ,
মাঠে-ঘাটে হাটে-বাটে
ঝোপ বুঝে কোপ মারে।
ডিবি মানে ধাড়িবাজ
সব কাজে বজ্জাতি,
ঘাগু ব্যাধের হাতে পড়লে
নাইরে কোন গতি!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন