প্রিয় ব্লগার বন্ধুরা,
মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটে মেঘনার বুকে অবহেলিত জেলে জনগোষ্ঠীর শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত। তাদের জন্য একটি স্কুল করতে হবে। আজ থেকে প্রায় ১ বৎসর আগে আপনাদের কাছে স্কুলটির জন্য সাহায্যের আবেদন জানিয়েছিলাম। আপনাদের আর্থিক এবং সহযোগিতামূলক সমর্থনে আমরা অনেকদূর এগিয়েছি। লক্ষ্মীপুরের স্থানীয় অনেকেও সহায়তা করেছে। স্কুলটির জন্য একটি স্থায়ী জায়গার ব্যবস্থা হয়েছে। এখন প্রয়োজন একটি স্থায়ী অবকাঠামো নির্মান এবং স্কুলটির একটি স্থায়ী আয়ের উৎস বের করা। স্কুলটিকে কেন্দ্র করে অনেক সম্ভাবনা আছে যা থেকে স্কুলের স্থায়ী আয়ের ব্যবস্থা করা যায়। ফলে এটিকে আর সাহায্য নির্ভর হয়ে থাকতে হবে না।
স্কুলের একটি গঠনতন্ত্র প্রস্তুত এবং শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। স্কুলের বিগত সালের আয়-ব্যয়ের হিসাব সহ বিস্তারিত স্কুলের নিজস্ব ওয়েবসাইটে দেওয়া আছে।
আমাদের স্বপ্ন
স্কুলটি আজ প্রায় ১০০ জন শিক্ষার্থীর স্বপ্নের একটি ঠিকানা। এই শিশুরা স্বপ্ন দেখছে স্কুলটিকে ঘিরে...তারাও একদিন শিক্ষিত হবে। দেশের বোঝা না হয়ে দেশের সম্পদ হবে। দেশের অর্থনীতিতেও তাদের অবদান থাকবে।
অনেকেই স্কুলটিকে বিচ্ছিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন। কিন্তু মেঘনাপাড় স্কুলটিকে আমরা একটি সাহায্যনির্ভর স্কুল হিসেবে না দেখে এটিকে আত্মনির্ভরশীল স্কুল হিসেবে দেখতে চাই। আমার একটি সোশ্যাল বিজনেসের আওতায় স্কুলটিকে পরিচালনা করতে চাই।
এই বিষয়ে আমি আপনাদের কাছে গবেষণালব্ধ একটি প্রকল্প প্রস্তাবনা সংক্ষেপে পেশ করছি:
প্রকল্পের নাম -মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন।
ওয়েব অ্যাড্রেস- মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন
প্রকল্পের অবস্থান- মজু চৌধুরী হাট, লক্ষ্মীপুর। মেঘনা নদীর বুকে অবহেলিত জেলে জনগোষ্ঠীর জন্য।
প্রকল্পের বর্তমান শিক্ষার্থী সংখ্যা- ১০০ জন।
একজন শিক্ষার্থীর ১ বৎসরের ব্যয় কমপক্ষে ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা ধরলে ১০০ জন শিক্ষার্থীর ১ বৎসরের ব্যয় সর্বমোট = ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা।
এই চৌদ্দ লক্ষ টাকার একটি শিক্ষা ফান্ড হবে স্কুলের নামে। ফান্ডের পুরো অর্থ প্রতিটি শিক্ষার্থীর নামে শিক্ষা বন্ড হিসেবে যুক্ত হবে।
একটি অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিটি শিক্ষার্থী এবং অভিভাবক/পৃষ্ঠপোষকের পারসোন্যাল হিসাব ব্যবস্থা সংরক্ষণ করবে।
সোশ্যাল বিজনেসে কিভাবে যুক্ত হতে পারি?
* মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের ১ জন শিক্ষার্থীর ১ বৎসরের শিক্ষা ব্যয় বাবদ ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা আপনি এককালীন শিক্ষা বন্ড হিসেবে ক্রয় করবেন।
* প্রাথমিক অবস্থায় ১০০ জন শিক্ষার্থীর জন্য ১০০ জন অভিভাবক/পৃষ্ঠপোষক এই সুযোগ পাবেন।
* এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লি: একটি যৌথ মূলধনী কোম্পানি। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক-লোকাল কমিউনিটিকে সম্পৃক্ত করে এই ব্যাবসায় সংগঠনটি সামাজিক ব্যবসায় পরিচালনা করছে। উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রশিক্ষণ, মূলধন সহায়তা ইত্যাদির মাধ্যমে মাইক্রো বিজনেস ডেভেলপ করা-ইএফএলবিডি'র লক্ষ্য।
সোশ্যাল বিজনেসে যুক্ত হলে লাভ কি?
প্রথমত: সোশ্যাল বিজনেসে বিনিয়োগকারীরা শেয়ার অনুপাতে কোন লভ্যাংশ পাবেন না। তবে একটি নির্দিষ্ট মেয়াদ শেষে মূলধন ফেরত পাবেন।
দ্বিতীয়ত: এরূপ ব্যবসায়ে যুক্ত হলে উক্ত ব্যবসায় থেকে কোন পণ্য বা সেবা সুবিধা আপনি ভোগ করতে পারবেন।
তৃতীয়ত: অনেক সম্ভাবনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-
এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ
কারা এই বিজনেসে যুক্ত হতে পারবে?
বর্তমান তথ্যপ্রযুক্তির এই উন্নতির যুগে বিশ্বব্যাপী যে কেউই এই বিজনেসের সাথে যুক্ত থাকতে পারবে। একটি অত্যাধুনিক ব্যাংকিং সফট্ওয়্যার এবং শক্তিশালী ওয়েবসাইট এই বিষয়টিকে সবার কাছে পৗঁছে দেবে।
কখন থেকে আমি এই সামাজিক ব্যবসায়ের সাথে যুক্ত হতে পারবো?
আপনি ইচ্ছে করলে এখন থেকেই এই ব্যবসায়ের সাথে যুক্ত হতে পারেন। এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লিমিটেডের একটি চলতি হিসাব নাম্বার আছে।
এমপ্লয়মেন্ট ফোকাসড লারনিং বাংলাদেশ লিমিটেড
চলতি হিসাব নং - ১২১-১১১-০০০০-১৫২-১
ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দনিয়া শাখা, যাত্রাবাড়ি, ঢাকা-১২৩৬।
এই অ্যাকাউন্টে আপনার ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকার শেয়ার মূল্য পরিশোধ করে আপনি এই সোশ্যাল বিজনেসের একজন সম্মানিত শেয়ার হোল্ডার হতে পারেন।
আমি কিভাবে আমার বিনিয়োগ পর্যবেক্ষণ করতে পারবো?
আপনি বিনিয়োগকারী হলে আপনার একটি পাসওয়ার্ড থাকবে যা দ্বারা আপনি লগইন করে ইএফএলবিডি'র সাইটে আপনার বিনিয়োগ পর্যবেক্ষণ করতে পারবেন। এই সুবিধাটি এমনকি আপনার মোবাইলেও আপনি পেতে পারেন।
বিস্তারিত জানতে কার সাথে যোগাযোগ করবো?
বর্তমানে আপনি ইএফএলবিডি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তাইন বিল্লার সাথে ০১৬৭২-৭১০০২৮ এই নাম্বারে (সকাল ৯ টা বিকাল ৫ টা) পর্যন্ত যোগাযোগ করতে পারবেন।
আপনাদের পরামর্শ ও সহায়তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। প্রয়োজন আপনাদের অব্যাহত সমর্থন। আপনাদের কোন পরামর্শ কিংবা মতামত থাকলে জানান মেইল করুন
দেশে বিদেশে অনেক ব্লগার বন্ধু ছড়িয়ে ছিটিয়ে আছেন । আপনাদের কাছে একজন শিশুর ১ বৎসরের দায়িত্বভার গ্রহণ করা তেমন কিছুই কষ্টকর হবে না। আসুন, আমরা এই প্রক্রিয়াটির সাথে যুক্ত হই এবং একটি স্বপ্ন বাস্তবায়ন করি। এই বিষয়ে আরও জানতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করুন- ০১৭২৭-২৬২১৯৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



