somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোচাগঞ্জে গৃহ বধু স্মৃতির আত্মহত্যা না হত্যা !. বোচাগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চে গণ জাগরণ সঙ্গীতে শিশু কিশোর সহ সর্বস্থরের মানুষের ব্যাপক সমাগম

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে দু জনের অর্থদন্ড
বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি ঃ বোচাগঞ্জ উজেলাধী ছাতইল গ্রামের এমদাদুল ও মাজেদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত ১০ হাজার টাকা করে অর্থদন্ড অন্যথায় ১ মাস সশ্রম কারাদন্ড প্রদান করে। এ রায় প্রদান করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ্ আল খায়রুম ।

বোচাগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চে গণ জাগরণ সঙ্গীতে
শিশু কিশোর সহ সর্বস্থরের মানুষের ব্যাপক সমাগম
শামীম হোসেন,বোচাগঞ্জ প্রতিনিধিঃ স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী জামায়াত নেতা কসাই কাদের মোল্লার সহ সকল মানবতা বিরোধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বোচাগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চ তৈরী হয়েছে।বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চে প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশাত্ম বধক কবিতা শ্লোগান ও গণ জাগরণ সঙ্গীতে মেতে উঠছে বোচাগঞ্জের শিশু কিশোর সহ সর্বস্থরের মানুষ ।এ জাগরণে মুখ্যভুমিকা পালন করছে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর,সেতাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মোঃ মন্জুর আলম, বোচগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট নাট্য সংগঠক সোনালী নাট্টগোষ্ঠির সাধারন সম্পাদক মোঃ শামিম আজাদ তুহিন পার্থ ও স্থানীয় সাংস্কৃতিক ঐক্য জোটের শিল্পীরা ।গত ৭ ফেব্র“য়ারী স্থানীয় শহীদ মিনারে এই মঞ্চ তৈরী হয়। ৭১র মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত হউক প্রজন্মে ,এই শ্লোগান কে সামনে রেখে বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চে সামাজিক, সাংস্কৃতিক,পেশাজীবী ও রাজনৈতিক,সাংবাদিক সহ বিভিন্ন পেশা ও সংগঠনের ব্যক্তিবর্গ প্রতিদিন মঞ্চে একাত্মা ঘোষণা করেছে। মঞ্চে একাত্মা ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাফরুল্লাহ,ডেপুটি কমান্ডার কছিমউদ্দীন আহমেদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম,সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিশ্বনাথ রায়, জাসদ নেতা আজিজুল হক রাজুল, সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসর নুরুদ্দীন, আজিজুল হক, সাংবাদিক শামীম সহ মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের মানুষ।বোচাগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চের সাথে গতকাল মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ ও বোচাগঞ্জের সম্মিলিত সাংস্কৃতিক জোটের একাত্মা ঘোষনা করেছে।পরে বিশাল সাদা কাপরে গণস্বাক্ষরে অংশগ্রহন করেন স্থানীয় সর্বস্থরের মুক্তিযুদ্ধের স্বপক্ষের সচেতন মানুষ গত রোববার বোচাগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ ও জাতীয় মহিলা সংস্থা সেতাবগঞ্জ পৌর শহরে কাদের মোল্লাসহ সকল রাজাকারদের ফাঁসির দাবী তে বিক্ষোভ শেষে বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চে একাত্মা ঘোষনা করেন।এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী ।মহিলা আওয়ামীলীগ সভাপতি হুনুফা বেগম ও সহ-সভাপতি রতœা চক্রবর্তী। রমিজা রৌফ চৌধুরী বলেছেন সকলে মিলে ৭১ এর নরঘাতক কসাই কাদের মোল্লাসহ সকল রাজাকারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড অবিলম্বে কার্যকর করার জোড় দাবীতে আন্দোলন করে যেতে হবে। ইতি মধ্যে গণম্বাক্ষর সহ বিভিন্ন কর্মসুচী পালন করেছে ও আরো বেশ কিছু নতুন কর্মসুচী গ্রহন করেছে বোচাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম মঞ্চ ।

বোচাগঞ্জে গৃহ বধু স্মৃতির আত্মহত্যা না হত্যা !
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার ডাঙ্গী পাড়া গ্রামের বসবাসকারী অরুন চন্দ্র রায়ের স্ত্রী স্মৃতি রানী (২৩) এর ফাঁস লাগানো লাশ তার শয়ন ঘরের বাঁশের সড়ের সাথে পাওয়া যায় । লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। গত রবিবার দুপুরে এ ঘটনা ঘটার পর হতে গৃহ বধুস্মৃতির কাকা দিণেশ চন্দ্রশীল দাবী করছে স্মৃতি আত্মহত্যা করেনি পারিবারিক কোস্দলকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে হত্যা করেছে তার স্বামী ও শ্বাশুরী । এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে। এ বিষয়ে মৃত স্মৃতি রানীর স্বামী অরুন চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি জানান, গত কয়েক দিন পূর্বে তার স্ত্রী বাবার বাড়ি দিনাজপুরে বেড়াতে যেতে চেয়েছিল। যেতে না দেওয়ার কারনেই হয়তো অভিমান করে সে আত্মহত্যা করেছে।


বার্তাপ্রেরক
শামীম/১৬৪।০১৭২০৬৮৯৩৫০/১৬৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×