কি যে করি
তুই এত সুন্দর, মনে হয় তোর জন্য মরতেও পারি
তোকে তো বলেছি, তুই সবই জানিস
এ অনুভূতি সত্য, এটুকু মানিস।
তুই দেখনা তোর মনের জানালা খুলে
তুইও কি ভালোবেসেছিলি নাকি ঘোরে অথবা ভুলে
আমার মুগ্ধতা যে পরিণতি পেল তোর সেই আহ্বানে
এখন যদি ফাঁকি দিস এই মন কিরে আর মানে
তুই যদি চলে যাবি
কি হবে তখন এই কথা শুধু ভাবি
মনের ওপর চলেনাতো জোর জার
হয়ত বন্ধ হয়ে যাবে শুধু হৃদয়ের সব দ্বার?
সবাই দেখবে সব কিছু স্বাভাবিক
আমি খুব মানবিক
বিকল হৃদয় কেঁদে কেঁদে বারে বারে
ফরিয়াদ করে স্রষ্টার দরবারে
আমারে না বলে বিচার যদিবা চায়
তাতে যদি তোর চুল সম ব্যথা হয়
সে ব্যথার ভার পারবনা নিতে, বোধ করি
হারিয়ে যাব, কর্তব্যকে দিয়ে আড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



