আমার একমাত্র দেহ যাতে একমাত্র মন
কাজতো অনেক বাকি, সেটাই ভাবছি সারাক্ষণ
বয়স গেলে বেড়ে শরীর শিথিল হবে
তার আগেই আমার কাজ সারতে হবে।
আমার পরিবারের জন্য করব আমি কিছু
তাদের ভাল থাকায় আমিই হব উঁচু
তাদের জন্য আমার হৃদয় খোলা থাকবে
আমায় তবে তারা আদর যত্নে রাখবে।
এই দেশকে আমি -অনেক ভালবাসি
দেশের জন্য করব এমন ইচ্ছা পুষি।
মেধা-জ্ঞান বা অর্থ দেশের জন্য দিব
দেশের মানুষ থেকে ভালবাসা নিব।
বন্ধু যারা আছে আমায় অনেক ভালবাসে
তাদের জন্য আমি কিছু করব অনায়াসে।
ওদের আমি পাই আমার সকল প্রয়োজনে
ওদের আমি চাই আমার সকল আয়োজনে।
আমার আত্মীয়রা আমার অনেক অনেক প্রিয়
কোথাও গেলে বলে, আমায় সঙ্গে নিও
তাদের পথের আমি সঙ্গী হতে চাই
আমার প্রিয় বোন আমার প্রিয় ভাই।
স্কুল-কলেজে সঙ্গী, যারা আমার ছিল
বাল্য কালের সাথী প্রিয় বন্ধু গুলো
তাদের স্মৃতি আমায়, এখনো দেয় সুখ
দেখা হলে পরে, বুকে মেলাই বুক।
শিক্ষকরা ছিলেন, তাদের জানাই সালাম
তাদের জন্য আমি, এত দূরে এলাম
আমার হাতটি ধরে, অনেক কষ্ট করে
পথ চলার বিদ্যা, দিলেন রপ্ত করে।
রাজনীতিটাও করি, এখানেও পাই সঙ্গী
একি পথের পথিক, একি দৃষ্টি ভঙ্গী
আমার সাথে যাদের আদর্শ হয় ভিন্ন
তাদেরও আমি ভাই, সবার একি চিহ্ন।
এই পৃথিবীর আমি, আলো-হাওয়ায় বাঁচি
এই পৃথিবীর তাই সদা মঙ্গল যাচি।
বৃক্ষ-জন্তু-পক্ষী, যেখানে যেমন আছে
সব কিছুই যেন ভালভাবে বাঁচে।
সময় হলে পরে, বধূ আসে ঘরে
আমার ওপর সে -রবে নির্ভর করে
তার হাতটি ধরে, আসবে যখন সন্তান
দায়িত্ব বেড়ে যাবে, তবুও লাভবান।
এই সমাজের আমি, হব ভাল নাগরিক
সবে যেন ভালবাসে, হব এত মানবিক
কখনও রুষ্ট হলেও দমন করব রাগ
ভাল বলি ন্যায়কে, করি অন্যায়ে প্রতিবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



