somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীতঘুম শেষে অজগর

২৩ শে মে, ২০১৪ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শীতঘুম শেষে অজগর

.......................বাঁধন

আমি এক বিশাল অজগর

ক্ষুধা পেয়েছিল তাই একদিন ধরে খাই...

একটি হরিণ শাবক

আধপেটাই খেলাম শুধু আর কোন শিকার পাইনি তাই

এরপর মনে এলো গ্লানি

সেই হরিণ মাতার চোখের অশ্রু দেখে

ভাবলাম জলচর মাছ যদি আহার্য করতাম তবে

রসনা না মিটলেও ক্ষুধা তো নিবারন হতে পারত।

দুঃখিত মনে তাই নিজ ডেরায়

চলে যাই আমি এক দীর্ঘ শীতঘুমে

দুঃস্বপ্নের দিনে রাতে শুধু অনুশোচনাই পিছু ফিরে যেন

পাপমোচন ও আত্মুউপলব্ধি করতে চাই যেন আমি এই স্বেচ্ছানির্বাসনে।

বাইরে শীতের প্রকোপ কখন যায় খুব বেড়ে

শীতার্ত এক অজগর ললনা একটু উষ্ণতা খুঁজে ফেরে

আমার গুহায় ঢুকে পড়ে সে ঝড়ের তাড়া খেয়ে

ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে সেও আমার পাশে কুণ্ডলী পাকিয়ে।

কুণ্ঠিত এই মন, নিদ্রাতেই করে পণ

আর নয় হনন কোন বনচর সহচর, হোক না সে বৃদ্ধ বা শিশু

জলজ আহার্যেই কাটাব এই বাকিটা জীবন

পাপ যদি মোচন হয় তাতে কিছু।

বহুদিনপর সিক্ত দুচোখ মেলে, উঠে পড়ি শীতঘুম ফেলে

চোখ পড়ে যায় সেই ললনার চোখে

সেওতো ছিল চেয়ে, ভিরু দুটি চোখ মেলে

অনুপ্রবেশের দোষে ছিল শির তার নত।

আশ্বস্ত করে বলি- অতিথি বরণীয় আর

খেতে দেই সাদামাটা জলজ

বলি বনচর কখনও করবোনা নিধন

এটাই এক প্রায়শ্চিত্য আমার এখন।

তারে খুলে বলি এ মনের দহন

কেন করেছি সেই হরিণ শাবক হনন

হঠাৎ অবাক হয়ে দেখি সেই ললনার চোখে কেন পানি

বলে আমার মত করে কেউ ভাবে সে কখনও দেখেনি

যাচে আমার সাথেই সে করবে তার পুরোটা জীবন পার

জলজ আহারেই সন্তুষ্ট রবে, কোনরূপ রসনায় কাজ নেই তার

এরপর থেকে আর কখনও শীতঘুমে আমি যাইনিকো আর

সুখী, সন্তুষ্ট দুটি অজগর আমরা এখন নিয়ে আমাদের জলজ আহার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×